10 Jul 2026, Fri

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অক্টোবরে

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩১ অক্টোবর শনিবার। এর আগে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্লাবের সাধারণ সভা। ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে প্রধান নির্বাচন কমিশনার এবং সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম ও বিশিষ্ট আইনজীবী-সমাজকর্মী অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুলকে কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। সভায় প্রেসক্লাব যশোরে নতুন সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত পূরণ সাপেক্ষে আগামী ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৫টা পর্যন্ত সদস্যপদের নির্ধারিত আবেদন ফরম ক্লাব কার্যালয় হতে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম সংগ্রহের শেষ দিন ১৫ জুলাই ২০২৬। আবেদনপত্র জমা দিতে হবে আগামী ১৫ হতে ১৮ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালিন সময়ে। এছাড়া সভায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ ও আব্দুল ওয়াহাব মুকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *