17.07.2026
ইছালীর মাদক ব্যবসায়ী মহিদুল্লা গ্রেফতার – ফাঁসানোর অভিযোগ পরিবারের!

ইছালীর মাদক ব্যবসায়ী মহিদুল্লা গ্রেফতার – ফাঁসানোর অভিযোগ পরিবারের!

আরিফুল ইসলাম : যশোর সদরের ইছালী ইউনিয়নের আলোচিত মাদক ব্যবসায়ী মহিদুল্লাহ’র রুটির তৈরির করাখানা, অফিস ও বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল উইনকরেক্স সহ মহিদুল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব ৬ যশোরের সদস্যরা।

সোমবার (১৫ জুন) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে মহিদুল্লাহ’র বেস্ট ব্রেড অ্যান্ড বেকারি কারখানা থেকে ২৯ বোতল উইনকরেক্স উদ্ধার করে র‌্যাব সদস্যরা। উইনকরেক্স বর্তমানে ভারতীয় ফেনসিডিলের বিকল্প হিসেবে বিক্রি হচ্ছে।

তবে মহিদুল্লাহ ও তার পরিবারের দাবি, মাদক ব্যবসা ছেড়ে বর্তমানে বেকারির ব্যবসা করছিলো মহিদুল্লাহ্। র‌্যাবের এক সদস্যের ব্যক্তিগত আক্রোশের জেরে কারখানায় উইনকরেক্স সিরাপ রেখে র‌্যাব সদস্যরাই তাকে ফাঁসিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকাল ৪ টার দিকে সাদা পোশাকে কয়েকজন র‌্যাব সদস্য কারখানায় প্রবেশ করে সিসি ক্যামেরা সংযোগ বিছিন্ন করে তল্লাশী শুরু করেন। তারপর থেকে ক্যামেরার হার্ডডিস্কটিও পাওয়া যাচ্ছেনা বলে দাবি তাদের।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, ‘মহিদুল্লার বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। র‌্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দেন কোম্পানি কমান্ডার।’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *