যশোর প্রতিনিধি :
যশোরে শহরতলীর নতুন উপশহর এলাকায় অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দ করেছে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ সময় ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) বিকালে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে’র নেতৃত্বাধীন একটি টিম উপশহর ক্লাব মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক রাসেল মিয়া (৫০) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের নতুন উপশহর এলাকার বসবাস করেন।
সিগারেটের দাম বেঁড়ে যাওয়ায় অধিক লাভের আশায় চুয়াডাঙ্গা থেকে নকল সিগারেটগুলো এনেছিলেন বলে জানান রাসেল মিয়া। এ সময় ১০ কার্টুন ডার্বি এবং ৫ কার্টুন হক গোল্ড () ব্র্যান্ডের নকল সিগারেট সহ তাক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং নকল সিগারেটগুলো ধ্বংস করার নির্দেশ দেন।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে জানান , ‘বাজেট ঘোষণার পর থেকে যে জিনিসপত্রের দাম বেড়েছে একটিচক্র এসবের নকল আবিষ্কার বা সংগ্রহ করছে মর্মে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’