17.07.2026
মঙ্গল শোভাযাত্রাকে রাজনৈতিক ছাঁচে ফেলার চেষ্টা করা হলে এর মূল আবেদন হারিয়ে যাবে -মাহবুব জামাল শামীম শোভাযাত্রার অন্যতম সূচনাকারী মাহবুব জামাল শামীম ( ছবি : চ্যানেল দুর্জয়)

মঙ্গল শোভাযাত্রাকে রাজনৈতিক ছাঁচে ফেলার চেষ্টা করা হলে এর মূল আবেদন হারিয়ে যাবে -মাহবুব জামাল শামীম

দুর্জয় নিউজ ডেস্ক : মঙ্গল শোভাযাত্রার অন্যতম সূচনাকারী মাহবুব জামাল শামীম উৎসবটির বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, যে অসাম্প্রদায়িক ও স্বতঃস্ফূর্ত চেতনা নিয়ে চারুকলা থেকে এই যাত্রার শুরু হয়েছিল, বর্তমানে তার ওপর নানাভাবে রাজনৈতিক ও সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।

শোভাযাত্রার নাম নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কগুলোকে তিনি অপ্রয়োজনীয় ও সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) যশোর চারুপীঠে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন এ শিল্পী।

তার মতে, বাঙালির এই লোকজ উৎসবটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা প্রশাসনের একক সম্পদ নয়, বরং এটি সাধারণ মানুষের অধিকার। বর্তমানে প্রশাসনের অতিরিক্ত কড়াকড়ি এবং সরকারের একচ্ছত্র হস্তক্ষেপের ফলে উৎসবটির যে স্বাধীন ও প্রতিবাদী চরিত্র ছিল, তা ব্যাহত হচ্ছে।
তিনি মনে করেন, মঙ্গল শোভাযাত্রাকে যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক ছাঁচে ফেলার চেষ্টা করা হয়, তবে এর মূল আবেদন হারিয়ে যাবে। তাই এর স্বকীয়তা ও আদি বৈশিষ্ট্য বজায় রাখতে শিল্পী এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন শামীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *