1. salahuddinshagor44@gmail.com : channeldurjoy :
  2. : manage-system-user :
কেশবপুরে ৩ পুলিশ আহত-হামলাকারীদের বিরুদ্ধে পৃথক মামলা দিচ্ছে পুলিশ - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
‘ইকরার আত্মহত্যা’ কারাগারে অভিনেতা জাহের আলভী প্রতারণার দায়ে কারাগারে সময় টিভির পরিচালক সহ পুরো পরিবার! মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় তিনজনের কারাদণ্ড যশোরে বিপুল পরিমাণ মাদক সহ শংকরপুরের মশিউর গ্রেপ্তার উপশহরে নকল সিগারেটসহ ব্যবসায়ী আটক, অর্থদণ্ড ইছালীর মাদক ব্যবসায়ী মহিদুল্লা গ্রেফতার – ফাঁসানোর অভিযোগ পরিবারের! শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও স্ত্রীর মৃত্যুদণ্ড অগ্নিদগ্ধ সেই রুবেল আর নেই: পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ, বিচার নিয়ে শঙ্কায় পরিবার যশোরে কৃষক দল নেতার বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগ, শোকজ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান এনসিপির, সীমান্তে জনগণকে পাহারার ডাক

কেশবপুরে ৩ পুলিশ আহত-হামলাকারীদের বিরুদ্ধে পৃথক মামলা দিচ্ছে পুলিশ

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে গভীর রাতে পুলিশের উপর হমলা করে আসামি ছিনিয়ে নেয়ার মত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপপরিদর্শক আসমত আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে তার বাড়ি থেকে আটক করে।
তবে গ্রেপ্তারের কিছুক্ষণ পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মসজিদের মাইকে বলা হয় ‘পুলিশ ওই আসামিকে পিটিয়ে হত্যা করেছে’ এই গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ ঘটনায় এসআই আসমত আলীসহ তিন পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় কনস্টেবল শহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেয় গ্রামবাসী।
পুলিশ বলছে, ঘটনাটি ছিল পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তবে অভিযান থামায়নি আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী এলাকা থেকে আবারও জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানিয়েছেন ,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুজব রটনা ও হামলাকারীদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শেয়ার করুন

রিলেটেড নিউজ
June 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031