1. salahuddinshagor44@gmail.com : channeldurjoy :
  2. : manage-system-user :
ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, নিহত ৪ - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
‘ইকরার আত্মহত্যা’ কারাগারে অভিনেতা জাহের আলভী প্রতারণার দায়ে কারাগারে সময় টিভির পরিচালক সহ পুরো পরিবার! মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় তিনজনের কারাদণ্ড যশোরে বিপুল পরিমাণ মাদক সহ শংকরপুরের মশিউর গ্রেপ্তার উপশহরে নকল সিগারেটসহ ব্যবসায়ী আটক, অর্থদণ্ড ইছালীর মাদক ব্যবসায়ী মহিদুল্লা গ্রেফতার – ফাঁসানোর অভিযোগ পরিবারের! শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও স্ত্রীর মৃত্যুদণ্ড অগ্নিদগ্ধ সেই রুবেল আর নেই: পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ, বিচার নিয়ে শঙ্কায় পরিবার যশোরে কৃষক দল নেতার বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগ, শোকজ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান এনসিপির, সীমান্তে জনগণকে পাহারার ডাক

ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, নিহত ৪

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে গেছে।
বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা ২১ মিনিট) এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪৫ জন।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকাল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে অত্যন্ত গভীর। দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত ডুবন্ত বাস বা কোনো যাত্রীকে উদ্ধার করতে পারেনি।
এক সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১০ মিানিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে ৫৬ জন যাত্রী ছিলো। যাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলো।

রাজীব নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মারাত্মক আহতাবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিরা এখনও নিখোঁজ।

শেয়ার করুন

রিলেটেড নিউজ
June 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031