1. salahuddinshagor44@gmail.com : channeldurjoy :
  2. : manage-system-user :
যশোর জেনারেল হাসপাতাল সুপার ডা. শাফায়াতের পিতা মারা গেছেন - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
‘ইকরার আত্মহত্যা’ কারাগারে অভিনেতা জাহের আলভী প্রতারণার দায়ে কারাগারে সময় টিভির পরিচালক সহ পুরো পরিবার! মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় তিনজনের কারাদণ্ড যশোরে বিপুল পরিমাণ মাদক সহ শংকরপুরের মশিউর গ্রেপ্তার উপশহরে নকল সিগারেটসহ ব্যবসায়ী আটক, অর্থদণ্ড ইছালীর মাদক ব্যবসায়ী মহিদুল্লা গ্রেফতার – ফাঁসানোর অভিযোগ পরিবারের! শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও স্ত্রীর মৃত্যুদণ্ড অগ্নিদগ্ধ সেই রুবেল আর নেই: পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ, বিচার নিয়ে শঙ্কায় পরিবার যশোরে কৃষক দল নেতার বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগ, শোকজ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান এনসিপির, সীমান্তে জনগণকে পাহারার ডাক

যশোর জেনারেল হাসপাতাল সুপার ডা. শাফায়াতের পিতা মারা গেছেন

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
সিদ্দিক হোসেন (ফাইল ফটো)

নিউজ ডেস্ক :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াতের পিতা সিদ্দিক হোসেন আজ রোববার (৫ এপ্রিল) সকালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।

হুসাইন শাফায়াত জানান, দুই মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় থেকে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।বার্ধক্যজনিত রোববার সকাল সাতটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রোববার সকাল ১১টার দিকে পুরাতন কসবা বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ গ্রামেরবাড়ি নড়াইলে নেওয়া হয়। নড়াইল সদর উপজেলার চাড়িখাদা গ্রামে তাকে দাফন করা হবে। এর আগে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সিদ্দিক হোসেন জীবদ্দশায় কর্মজীবনে বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম সিদ্দিক হোসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কৌশিকের ফুফা।

এদিকে, ডাক্তার হোসাইন শাফায়াতের বাবার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ক্যান্টনমেন্ট কলেজ যশোর ৯৪ বন্ধু ফোরামের সভাপতি সাইদুজ্জামান সহিদ ও সাধারণ সম্পাদক ডক্টর কাজী কামরুল ইসলাম পারভেজ।
শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে চ্যানেল দুর্জয় পরিবার।

শেয়ার করুন

রিলেটেড নিউজ
June 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031