1. salahuddinshagor44@gmail.com : channeldurjoy :
  2. : manage-system-user :
মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় তিনজনের কারাদণ্ড - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
‘ইকরার আত্মহত্যা’ কারাগারে অভিনেতা জাহের আলভী প্রতারণার দায়ে কারাগারে সময় টিভির পরিচালক সহ পুরো পরিবার! মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় তিনজনের কারাদণ্ড যশোরে বিপুল পরিমাণ মাদক সহ শংকরপুরের মশিউর গ্রেপ্তার উপশহরে নকল সিগারেটসহ ব্যবসায়ী আটক, অর্থদণ্ড ইছালীর মাদক ব্যবসায়ী মহিদুল্লা গ্রেফতার – ফাঁসানোর অভিযোগ পরিবারের! শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও স্ত্রীর মৃত্যুদণ্ড অগ্নিদগ্ধ সেই রুবেল আর নেই: পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ, বিচার নিয়ে শঙ্কায় পরিবার যশোরে কৃষক দল নেতার বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগ, শোকজ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান এনসিপির, সীমান্তে জনগণকে পাহারার ডাক

মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় তিনজনের কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬


নিজস্ব প্রতিবেদক : ভাঙ্গুড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন অভিযুক্তরা। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শান্ত হাসান শুভ (২৫), জোবায়ের আহমেদ (২৪), এবং মো. মোশাররফ হোসেন (৩৬)।

আদালত শুভ ও জোবায়েরকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং মোশাররফকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদানের নির্দেশ দেন।
অভিযানটি পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জনিয়েছেন,‌‌ ‘দণ্ডিতদের পাবনা জেলা কারাগারে প্রেরণ করেছে আদালত।মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ’

শেয়ার করুন

রিলেটেড নিউজ
June 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031