1. salahuddinshagor44@gmail.com : channeldurjoy :
  2. : manage-system-user :
‘ইকরার আত্মহত্যা’ কারাগারে অভিনেতা জাহের আলভী - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
‘ইকরার আত্মহত্যা’ কারাগারে অভিনেতা জাহের আলভী প্রতারণার দায়ে কারাগারে সময় টিভির পরিচালক সহ পুরো পরিবার! মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় তিনজনের কারাদণ্ড যশোরে বিপুল পরিমাণ মাদক সহ শংকরপুরের মশিউর গ্রেপ্তার উপশহরে নকল সিগারেটসহ ব্যবসায়ী আটক, অর্থদণ্ড ইছালীর মাদক ব্যবসায়ী মহিদুল্লা গ্রেফতার – ফাঁসানোর অভিযোগ পরিবারের! শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও স্ত্রীর মৃত্যুদণ্ড অগ্নিদগ্ধ সেই রুবেল আর নেই: পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ, বিচার নিয়ে শঙ্কায় পরিবার যশোরে কৃষক দল নেতার বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগ, শোকজ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান এনসিপির, সীমান্তে জনগণকে পাহারার ডাক

‘ইকরার আত্মহত্যা’ কারাগারে অভিনেতা জাহের আলভী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
জাহের আলভীকে কারাগারে নেয়া হচ্ছে...

কোর্ট প্রতিবেদক : স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যা প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। আদালত শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস’র বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঘটনার দিনই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।

ঈদ উপলক্ষে নাটক নির্মাণের জন্য গত ২৫ ফেব্রুয়ারি থেকেই আলভী নেপালে অবস্থান করছিলেন এবং সেই সময়েই তাঁর অনুপস্থিতিতে মামলাটি করা হয়।মামলার বিবরণ অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়।

এর আগে গত ৪ জুন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান জাহের আলভীর মা নাসরিন সুলতানা।

শেয়ার করুন

রিলেটেড নিউজ
June 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031