1. salahuddinshagor44@gmail.com : channeldurjoy :
  2. : manage-system-user :
যশোর জেলা ছাত্রদলের নেতৃত্বে বাপ্পী , ইমরান লিটন সহ ৭ জন - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Title :
‘ইকরার আত্মহত্যা’ কারাগারে অভিনেতা জাহের আলভী প্রতারণার দায়ে কারাগারে সময় টিভির পরিচালক সহ পুরো পরিবার! মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় তিনজনের কারাদণ্ড যশোরে বিপুল পরিমাণ মাদক সহ শংকরপুরের মশিউর গ্রেপ্তার উপশহরে নকল সিগারেটসহ ব্যবসায়ী আটক, অর্থদণ্ড ইছালীর মাদক ব্যবসায়ী মহিদুল্লা গ্রেফতার – ফাঁসানোর অভিযোগ পরিবারের! শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও স্ত্রীর মৃত্যুদণ্ড অগ্নিদগ্ধ সেই রুবেল আর নেই: পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ, বিচার নিয়ে শঙ্কায় পরিবার যশোরে কৃষক দল নেতার বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগ, শোকজ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান এনসিপির, সীমান্তে জনগণকে পাহারার ডাক

যশোর জেলা ছাত্রদলের নেতৃত্বে বাপ্পী , ইমরান লিটন সহ ৭ জন

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
ছবি : কামরুজ্জামান বাপ্পী, শাহ নেওয়াজ ইমরান ও আলমগীর হোসেন লিটন।

যশোর প্রতিনিধি :

যশোর জেলা ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিগত কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীকে আর সদস্য সচিব করা হয়েছে শাহ নেওয়াজ ইমরানকে।
শনিবার (২ মে) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামি ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন – সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কায়সার ইসতি।

এর আগে ২০১৮ সালের ১৪ জুলাই কেন্দ্রীয় সংসদের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান যশোর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে সভাপতি করা হয় রাজিদুর রহমান সাগর ও কামরুজ্জামান বাপ্পীকে। এর তিন বছর পর ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সভাপতি সম্পাদক একই ব্যাক্তিদের রেখে ৩৯৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে শনিবার রাতে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

শেয়ার করুন

রিলেটেড নিউজ
June 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031