যশোর অফিস :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান , সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন সহ সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
◉
7,565
জন
Visitor পড়েছেন
