সালাহ্উদ্দীন সাগর :
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে যশোরের ছাত্রনেত্রী জান্নাতুল ফাতেমা অনন্যা কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কেন্দ্রীয় কমিটিতে তিনি এ দায়িত্ব পান।
জান্নাতুল ফাতেমা অনন্যা দীর্ঘদিন ধরে যশোরে শিক্ষা অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়বিচারের দাবি এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও তিনি যশোরে আন্দোলনের প্রথম সারিতে নেতৃত্ব দেন।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য হিসেবে অনন্যার নির্বাচিত হওয়াকে যশোরের ছাত্র রাজনীতিতে গৌরবময় অর্জন হিসেবে দেখছেন সংগঠনের নেতাকর্মীরা। তারা মনে করেন, নতুন দায়িত্বের মাধ্যমে তিনি কেন্দ্রীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমে ভূমিকা রাখার পাশাপাশি যশোরের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, দাবি ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পরিসরে তুলে ধরার সুযোগ পাবেন।
নেতাকর্মীদের প্রত্যাশা, নেতৃত্বের ধারাবাহিকতা ও মূল্যায়ন বজায় থাকলে জনকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা আরও বাড়বে এবং সাংগঠনিক কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন ও গতিশীলতা তৈরি হবে।
যশোরের প্রতিনিধি হিসেবে অনন্যার এ দায়িত্ব গ্রহণ জেলার শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামত প্রকাশের ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলেও তারা আশা তাদের।
কেমন অনুভব করছেন ?
Like
Love
Happy
Sad

