যশোর প্রতিনিধি :
যশোরে প্রায় আট কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩১টি স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয় । যার মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ টাকা। এ সময় স্বর্ণ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা।
৪৯ বিজিবি যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণ যশোর কোতোয়ালি থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।
স্বর্ণ, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেমন অনুভব করছেন ?
Like
Love
Happy
Sad

