• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

13.08.2026
যশোরে এসআরবি-৬’র অভিযানে ভুয়া আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

যশোরে এসআরবি-৬’র অভিযানে ভুয়া আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

27.09.2026
নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

18.09.2026
সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

06.09.2026
‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

04.09.2026
‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

02.09.2026
কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

31.08.2026
যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

30.08.2026
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

29.08.2026
যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

27.08.2026
গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

27.08.2026
যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

25.08.2026
যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

22.08.2026
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দুর্জয় নিউজ
  • অপরাধ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • জাতীয়
  • সারাবাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • দক্ষিণবঙ্গ
    • খুলনা
    • যশোর
    • মাগুরা
    • নড়াইল
    • সাতক্ষীরা
    • কুষ্টিয়া
    • ঝিনাইদহ
  • খেলার সংবাদ
  • কবি ও কবিতা
Monday, September 28, 2026
-18 °c
Social icon element need JNews Essential plugin to be activated.
No Result
View All Result
Channel Durjoy
No Result
View All Result
Home অপরাধ
চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

চৌগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দীন।

চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

by channeldurjoy
13.08.2026
in অপরাধ, দক্ষিণবঙ্গ, যশোর
0
593
SHARES
1.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমির হুসাইন : যশোরের চৌগাছায় ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে নিয়োগ নিয়ে রাজনৈতিক সুপারিশ ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। শুমারির তালিকায় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন কয়েকজনের নাম থাকায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে নানা আলোচনা।

RelatedPosts

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

স্থানীয়দের অভিযোগ, শুমারি কার্যক্রমে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় এবং সুপারিশকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তালিকায় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা কয়েকজনের নাম আসায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

জানা গেছে, পাতিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য দাউদ হোসেনের ছেলে মুক্তদাহ গ্রামের জাকির হোসেনের নাম রয়েছে ফ্যামিলি কার্ড শুমারির তালিকায়। তালিকায় তার ক্রমিক নম্বর ৪৭ এবং রোল নম্বর ১১৪৩। স্থানীয়দের একাংশের দাবি, ইউনিয়ন বিএনপির এক নেতার আত্মীয় পরিচয়ে তিনি বিশেষ সুবিধা পেয়েছেন।

এদিকে পাতিবিলা গ্রামের সৈয়দ আলীর ছেলে নূরনবী শবেকদর বাবুর নামও রয়েছে শুমারির তালিকায়। তার ক্রমিক নম্বর ৫০ এবং রোল নম্বর ১১৩০। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বাবুর ছবি ছড়িয়ে পড়ার পর তাকে নিয়েও নানা অভিযোগ উঠেছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার ছবি থাকার বিষয়টি তুলে ধরে তাকে তালিকা থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন কেউ কেউ।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে নূরনবী শবেকদর বাবু এসব অভিযোগ পরোক্ষভাবে অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, একসময় তিনি পাতিবিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

অন্যদিকে একজন সংসদ সদস্যের সাথে বাবুর নির্বাচনী প্রচারণার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বাবুর রাজনৈতিক পরিচয় নিয়ে চৌগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন একটি লিখিত বিবৃতিও দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের প্যাডে প্রকাশিত ওই বিবৃতিতে দাবি করা হয়, ৭ নম্বর পাতিবিলা ইউনিয়ন ছাত্রদলের কমিটি সংবলিত যে প্যাডের ছবি প্রচার করা হচ্ছে, সেটি বিভ্রান্তিকর। বিবৃতিতে আরও দাবি করা হয়, নূরনবী শবেকদর বাবুর সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্রের অভিযোগ ওঠায় ওই কমিটি অনেক আগেই জেলা ছাত্রদল বিলুপ্ত ঘোষণা করেছে। বর্তমানে তার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে রাজনৈতিক পরিচয় বা সুপারিশের প্রভাব ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি অভিযোগগুলোর যথাযথ যাচাই করে বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

নিয়োগ কমিটির সদস্য সচিব ও চৌগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দীন জানিয়েছেন, ‘কে কোন দল সমর্থন করে, সেসব খবর তো জানা সম্ভব নয়। তবে যোগ্যতার ভিত্তিতেই সবাই নিয়োগ পেয়েছে।’

Tags: চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে - ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা
Share237Tweet148Share59
channeldurjoy

channeldurjoy

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright ©চ্যানেল দুর্জয়

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দুর্জয় নিউজ
  • অপরাধ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • জাতীয়
  • সারাবাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • দক্ষিণবঙ্গ
    • খুলনা
    • যশোর
    • মাগুরা
    • নড়াইল
    • সাতক্ষীরা
    • কুষ্টিয়া
    • ঝিনাইদহ
  • খেলার সংবাদ
  • কবি ও কবিতা

Copyright ©চ্যানেল দুর্জয়