খন্দকার তরিকুল ইসলাম : যশোরের রূপদিয়া ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে এলাকার তিন শতাধিক দুস্থ ও অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।
আজ বুধবার সকাল ১১টায় রুপদিয়া ওয়ালটন প্লাজার সামনে আয়োজিত মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ওয়ালটন যশোর জোনের রিজিয়নাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ দুলাল মিয়া, এসময় আরো উপস্থিত ছিলেন রুপদিয়া ওয়ালটন প্লাজার ম্যানেজার খান মোহাম্মদ সারজু মিয়া, রুপদিয়া প্লাজার হ্যাপিনেস অফিসার ফারহানা আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক খুলনা সিটি হাসপাতালের অধ্যাপক ডাঃ কেরামত আলীর তত্বাবধানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশী বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু এ ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কেমন অনুভব করছেন ?
Like
Love
Happy
Sad

