যশোরে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী শিলা গ্রেফতার

যশোর প্রতিনিধি : যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ডিবি জানিয়েছে, এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম যশোর কোতোয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিকের সামনে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিরিনা খাতুন ওরফে শিলা (৪০) পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি পার্স তল্লাশি করে নীল জিপারযুক্ত পলিথিনের ভেতর থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক শিরিনা খাতুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেমন অনুভব করছেন ?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
sad

Sad

0%
wink

Wink

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top