<p data-interaction-id="6214c4a" > সুমির আহমেদ : যশোরের চৌগাছায় পুলিশের পৃথক পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জন আসামিকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ । </p> <iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1427236368630877%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe> শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার একাধিক এলকায় একাধিক টিম এ অভিযান পরিচালনা করে। এসআই অভিজিৎ সিংহ রায়, এসআই আব্দুস ছাত্তার, এসআই ইমরান হোসেন রাজু ও এসআই উত্তম কুমার মন্ডল টিমগুলির নেতৃত্ব দেন। এতে বিভিন্ন মামলায় নারী পুরুষ সহ সাজাপ্রাপ্ত মোট ১৩ জন আসামিকে গ্রেফতার হয়। তারা প্রত্যেকেই পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ।<br> <br>চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল ইসলাম জানিয়েছেন, ‘উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জন আসামিকে আটক করেছে থানা পুলিশের একাধিক টিম। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।’