যশোরে আজ থেকে শুরু হয়েছে হামের জরুরি টিকাদান 

 

যশোর প্রতিনিধি

দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় শুরু হওয়া হামের বিশেষ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে যশোরের বিরামপুরে উদ্বোধন করা হয়েছে এই কার্যক্রম।

রোববার (৫ এপ্রিল ) সকাল ৯ টায় যশোরের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগ খুলনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান।

এ সময় যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সহ স্বাস্থ্য ও প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। উপজেলার বিভিন্ন কেন্দ্রে টিকাদানের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও শিশুদের টিকা প্রদান করবেন স্বাস্থ্যকর্মীরা।

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে ৩০টি হটস্পট এলাকা চিহ্নিত করে এই বিশেষ কর্মসূচি চালু করেছে স্বাস্থ্য বিভাগ। এরই অংশ হিসেবে যশোর সদর উপজেলাতেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

কেমন অনুভব করছেন ?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
sad

Sad

0%
wink

Wink

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top