• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
যশোরে ট্যানারি হাটে লোকসানের হিসাব কসছেন ব্যবসায়ীরা

যশোরে ট্যানারি হাটে লোকসানের হিসাব কসছেন ব্যবসায়ীরা

07.07.2026
সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

06.09.2026
‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

04.09.2026
‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

02.09.2026
কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

31.08.2026
যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

30.08.2026
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

29.08.2026
যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

27.08.2026
গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

27.08.2026
যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

25.08.2026
যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

22.08.2026
ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মারধর: তদন্ত, সাময়িক বরখাস্ত ও একই তারিখের ‘সংশোধিত’ চিঠি ঘিরে প্রশ্ন

ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মারধর: তদন্ত, সাময়িক বরখাস্ত ও একই তারিখের ‘সংশোধিত’ চিঠি ঘিরে প্রশ্ন

19.08.2026
চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

13.08.2026
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দুর্জয় নিউজ
  • অপরাধ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • জাতীয়
  • সারাবাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • দক্ষিণবঙ্গ
    • খুলনা
    • যশোর
    • মাগুরা
    • নড়াইল
    • সাতক্ষীরা
    • কুষ্টিয়া
    • ঝিনাইদহ
  • খেলার সংবাদ
  • কবি ও কবিতা
Friday, September 18, 2026
-18 °c
Social icon element need JNews Essential plugin to be activated.
No Result
View All Result
Channel Durjoy
No Result
View All Result
Home অপরাধ

যশোরে ট্যানারি হাটে লোকসানের হিসাব কসছেন ব্যবসায়ীরা

by channeldurjoy
07.07.2026
in অপরাধ, আইন ও আদালত, দুর্জয় নিউজ, বিএনপি, রাজনীতি, সম্পাদকীয়
0
494
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

যশোর প্রতিনিধি:

RelatedPosts

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার বাজার রাজারহাটে ঈদ-পরবর্তী প্রথম হাটেই সরকারি নির্ধারিত মূল্য না পাওয়ার অভিযোগ তুলেছেন মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকার নির্ধারিত দামের তুলনায় অর্ধেকেরও কম মূল্যে চামড়া কিনছেন আড়তদাররা, ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

শনিবার (৩০ মে) সকালে রাজারহাটে গিয়ে দেখা যায়, খুলনা বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও গোপালগঞ্জ, রাজবাড়ীসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার চামড়া নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। তবে প্রত্যাশিত সংখ্যক বাইরের পাইকার ও ট্যানারি প্রতিনিধির উপস্থিতি না থাকায় বাজারে বেচাকেনা ছিল অনেকটাই ধীরগতির।

নড়াইলের লক্ষ্মীপাশা এলাকার ব্যবসায়ী রনজিত দাস ৯০টি গরু ও ৫৫টি খাসির চামড়া নিয়ে হাটে এসেছেন। কাঠফাটা রোদে চামড়ার পাশে বসে থাকা এই ব্যবসায়ী জানান, বাড়ি বাড়ি ঘুরে গরুর চামড়া ৫০০ থেকে ৯০০ টাকা এবং খাসির চামড়া ৫০ থেকে ১৫০ টাকায় কিনেছেন। এর সঙ্গে লবণ, শ্রমিক ও পরিবহন ব্যয় যুক্ত হয়ে প্রতিটি গরুর চামড়ায় অতিরিক্ত ১৫০ থেকে ২০০ টাকা খরচ হয়েছে।

তার অভিযোগ, বর্তমানে আড়তদাররা গরুর চামড়ার সর্বোচ্চ ৮০০ টাকা এবং খাসির চামড়ার ৫০ টাকা পর্যন্ত দাম বলছেন, যা তার ক্রয়মূল্য ও ব্যয়ের তুলনায়ও কম। তিনি বলেন, “সরকারি রেট অনুযায়ী প্রতিটি গরুর চামড়ার দাম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা হওয়ার কথা। অথচ বাজারে তার অর্ধেকও মিলছে না।”

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতি শনিবার ও মঙ্গলবার বসা এই হাটে ঈদের মৌসুমে লক্ষাধিক চামড়া কেনাবেচা হয়। এবার ঈদ-পরবর্তী প্রথম হাটে প্রায় ১৫ হাজার চামড়া উঠলেও ট্যানারি মালিকদের প্রতিনিধিদের অনুপস্থিতিতে বাজারে প্রত্যাশিত লেনদেন হয়নি।

সরকার চলতি বছর জেলা পর্যায়ে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০ টাকা, খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করেছে। সে হিসেবে মাঝারি আকারের গরুর চামড়ার মূল্য ৯৫০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং বড় আকারের চামড়ার মূল্য ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত হওয়ার কথা। কিন্তু যশোরের বাজারে মাঝারি চামড়া ৪০০ থেকে ৬০০ টাকা এবং বড় চামড়া সর্বোচ্চ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বাগেরহাট থেকে আসা ব্যবসায়ী আমজেদ বিশ্বাস জানান, তিনি ৪০০টি গরুর চামড়া নিয়ে এসেছেন। আড়তদাররা প্রতিটি চামড়ার জন্য ৪০০ থেকে ৬০০ টাকা দাম প্রস্তাব করছেন। তার ভাষ্য, “সরকারি রেট কার্যকর হলে প্রতি চামড়ার দাম ১ হাজার ২০০ টাকার বেশি পাওয়ার কথা। কিন্তু বাজারে তার অর্ধেকেরও কম মূল্য মিলছে।”

আরেক ব্যবসায়ী রোমেন দাসের অভিযোগ, একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজার নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, “প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে। সিন্ডিকেটের কারণে ছোট ব্যবসায়ীরা টিকে থাকতে পারছেন না।”

তবে ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার না করলেও আড়তদাররা এর জন্য ট্যানারি মালিকদের দায়ী করছেন। স্থানীয় আড়তদার গিয়াজউদ্দিন বলেন, “সরকারি রেট অনুযায়ী চামড়া কিনতে হলে আমাদেরও সেই দামে বিক্রি করতে হবে। কিন্তু ট্যানারিগুলো সরকারি দামে চামড়া নিচ্ছে না। লবণ, শ্রমিক ও পরিবহন ব্যয় যুক্ত হয়ে প্রতিটি চামড়ায় অতিরিক্ত প্রায় ২০০ টাকা খরচ হয়। ফলে বেশি দামে কেনা সম্ভব হচ্ছে না।”

রাজারহাটের ইজারাদার রাজু আহম্মেদ বলেন, ঈদ-পরবর্তী প্রথম হাট হওয়ায় চামড়ার সরবরাহ ও ক্রেতা—উভয়ই তুলনামূলক কম ছিল। তিনি আশা প্রকাশ করেন, আগামী হাটে বাইরের পাইকার ও ট্যানারি প্রতিনিধিদের উপস্থিতি বাড়লে বাজারে স্বাভাবিক গতি ফিরবে।

এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক বলেন, সরকার নির্ধারিত দামে চামড়া বেচাকেনা নিশ্চিত করতে বাজার তদারকি করা হচ্ছে। আগামী হাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর মনিটরিং করা হবে।

Tags: যশোরে ট্যানারি হাটে লোকসানের হিসাব কসছেন ব্যবসায়ীরা
Share198Tweet124Share49
channeldurjoy

channeldurjoy

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright ©চ্যানেল দুর্জয়

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দুর্জয় নিউজ
  • অপরাধ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • জাতীয়
  • সারাবাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • দক্ষিণবঙ্গ
    • খুলনা
    • যশোর
    • মাগুরা
    • নড়াইল
    • সাতক্ষীরা
    • কুষ্টিয়া
    • ঝিনাইদহ
  • খেলার সংবাদ
  • কবি ও কবিতা

Copyright ©চ্যানেল দুর্জয়