• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
‘ঠিকাদার আমার আত্মীয় হলেও কাজ বুঝে নিবেন’‘মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

‘ঠিকাদার আমার আত্মীয় হলেও কাজ বুঝে নিবেন’‘মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

07.07.2026
সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

06.09.2026
‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

04.09.2026
‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

02.09.2026
কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

31.08.2026
যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

30.08.2026
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

29.08.2026
যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

27.08.2026
গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

27.08.2026
যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

25.08.2026
যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

22.08.2026
ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মারধর: তদন্ত, সাময়িক বরখাস্ত ও একই তারিখের ‘সংশোধিত’ চিঠি ঘিরে প্রশ্ন

ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মারধর: তদন্ত, সাময়িক বরখাস্ত ও একই তারিখের ‘সংশোধিত’ চিঠি ঘিরে প্রশ্ন

19.08.2026
চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

13.08.2026
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দুর্জয় নিউজ
  • অপরাধ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • জাতীয়
  • সারাবাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • দক্ষিণবঙ্গ
    • খুলনা
    • যশোর
    • মাগুরা
    • নড়াইল
    • সাতক্ষীরা
    • কুষ্টিয়া
    • ঝিনাইদহ
  • খেলার সংবাদ
  • কবি ও কবিতা
Friday, September 18, 2026
-18 °c
Social icon element need JNews Essential plugin to be activated.
No Result
View All Result
Channel Durjoy
No Result
View All Result
Home অপরাধ

‘ঠিকাদার আমার আত্মীয় হলেও কাজ বুঝে নিবেন’‘মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

by channeldurjoy
07.07.2026
in অপরাধ, খুলনা, দুর্জয় নিউজ, শীর্ষ সংবাদ, সারাবাংলা
0
492
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

যশোর প্রতিনিধি :

মাদক ব্যবসা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো ধরনের আপস করা হবে না। তিনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই অন্যায়কারীর রাজনৈতিক পরিচয় নয়, তার অপরাধই বিবেচ্য। যে অন্যায় করবে, তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনো সম্পর্ক নেই এবং থাকবে না।’

RelatedPosts

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

শনিবার (৪ জুলাই) বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল খনন কাজ পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে চুড়ামনকাঠিতে  এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নকাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের ওপর কোনো ধরনের অন্যায় চাপ প্রয়োগ করা যাবে না। আবার উন্নয়নকাজের মানও জনগণকে নজরদারির মাধ্যমে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘এক নম্বর ইটের জায়গায় নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে কি না, পর্যাপ্ত মাটি ভরাট করা হচ্ছে কি না—এসব বিষয় স্থানীয় মানুষকেই খেয়াল রাখতে হবে। ঠিকাদার আমার আত্মীয়, বন্ধু, রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালী ব্যক্তি এসব বিবেচনার বিষয় নয়। জনগণের দেখার বিষয় হলো, তাদের রাস্তা ঠিকভাবে নির্মাণ হচ্ছে কি না।’

তবে কাজের মান তদারকির নামে কেউ যাতে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা না করেন, সে বিষয়েও সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। তিনি বলেছেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ তাই দেশের স্বার্থে কিংবা দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে কোনো অন্যায়কারীর পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই। যে অন্যায় করবে, তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনো সম্পর্ক নেই, থাকবেও না।”

চুড়ামনকাঠি ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘প্রথমে পরিবারের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে হবে। এরপর সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।’

প্রতিমন্ত্রী জানান, এলাকার রাস্তার দুই পাশে প্রায় সাড়ে চার হাজার গাছ রোপণ করা হবে। স্থানীয়দের অংশগ্রহণে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যা করতে হবে। ভবিষ্যতে এই গাছের ছায়া ও ফল স্থানীয় মানুষই ভোগ করবেন।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। কাঁচা রাস্তা পাকাকরণ, আধাপাকা রাস্তার উন্নয়ন, পুরোনো সড়কের সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং কয়েকটি প্রকল্পে বরাদ্দও দেওয়া শুরু হয়েছে।’

এ সময় তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তাদের নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য ধন্যবাদ জানান এবং ইউনিয়নের চলমান উন্নয়ন প্রকল্পগুলো আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

Share197Tweet123Share49
channeldurjoy

channeldurjoy

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright ©চ্যানেল দুর্জয়

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দুর্জয় নিউজ
  • অপরাধ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • জাতীয়
  • সারাবাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • দক্ষিণবঙ্গ
    • খুলনা
    • যশোর
    • মাগুরা
    • নড়াইল
    • সাতক্ষীরা
    • কুষ্টিয়া
    • ঝিনাইদহ
  • খেলার সংবাদ
  • কবি ও কবিতা

Copyright ©চ্যানেল দুর্জয়