• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের সাজা- শার্শার এসিল্যান্ড  সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের সাজা- শার্শার এসিল্যান্ড সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

07.07.2026
সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

06.09.2026
‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

04.09.2026
‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

02.09.2026
কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

31.08.2026
যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

30.08.2026
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

29.08.2026
যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

27.08.2026
গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

27.08.2026
যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

25.08.2026
যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

22.08.2026
ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মারধর: তদন্ত, সাময়িক বরখাস্ত ও একই তারিখের ‘সংশোধিত’ চিঠি ঘিরে প্রশ্ন

ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মারধর: তদন্ত, সাময়িক বরখাস্ত ও একই তারিখের ‘সংশোধিত’ চিঠি ঘিরে প্রশ্ন

19.08.2026
চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

13.08.2026
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দুর্জয় নিউজ
  • অপরাধ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • জাতীয়
  • সারাবাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • দক্ষিণবঙ্গ
    • খুলনা
    • যশোর
    • মাগুরা
    • নড়াইল
    • সাতক্ষীরা
    • কুষ্টিয়া
    • ঝিনাইদহ
  • খেলার সংবাদ
  • কবি ও কবিতা
Friday, September 18, 2026
-18 °c
Social icon element need JNews Essential plugin to be activated.
No Result
View All Result
Channel Durjoy
No Result
View All Result
Home অপরাধ

কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের সাজা- শার্শার এসিল্যান্ড সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

by channeldurjoy
07.07.2026
in অপরাধ, আইন ও আদালত, খুলনা, দুর্জয় নিউজ, সারাবাংলা
0
492
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

যশোর প্রতিনিধি :

RelatedPosts

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

যশোরের শার্শায় এক মাদ্রাসা পড়ুয়া কিশোর আব্দুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শার্শার সহকারী কমিশনার (ভূমি) , শার্শা থানা পুলিশের এক সহকারী উপপরিদর্শক সহ এসিল্যান্ড অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দুদকে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার আন্দোলপোতা গ্রামের আব্দুস সালাম নামে এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগকারীর আইনজীবী অ্যাড. শেখ তাজ হোসেন তাজু।

অভিযুক্তরা হলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মো. নিয়াজ মাখদুম, শার্শা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিন, এসি ল্যান্ড অফিসের পেশকার রোকনুজ্জামান এবং নাজির কাম ক্যাশিয়ার সালাউদ্দিন কাওছার।

অভিযোগে আব্দুস সালাম উল্লেখ করেছেন, তার পুত্র মোঃ আব্দুল্লাহ লক্ষণপুর দারুল হাকিম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। গত ১১ জুন শার্শার নাভারন পুরাতন বাজারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবদুল্লার গতিরোধ করে তার পকেটে থাকা দুই হাজার টাকা বের করে নেন শার্শা থানার এএসআই শাহিন।পরবর্তীতে আব্দুল্লাহর কাছ থেকে গাঁজা উদ্ধার দেখিয়ে তাকে শার্শা উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মো. নিয়াজ মাখদুমের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে , কিশোর আব্দুল্লাহকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য গত ১৫ জুন ওই কিশোরের পিতা আব্দুস সালাম নিজেই আবেদন করেন সার্টিফাইড কপির জন্য । না পেয়ে ফের ২৮ জুন আইনজীবীর মাধ্যমে যশোর জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে মামলার সার্টিফাইড কপির (নকল) আবেদন করেন । পরদিন আবেদনটি শার্শা’র এসি ল্যান্ড অফিসে পৌঁছালে আব্দুস সালাম সেখানে কপিটি সংগ্রহ করতে যান। কিন্তু এসি ল্যান্ড অফিসের পেশকার রোকনুজ্জামান ও নাজির কাম ক্যাশিয়ার সালাউদ্দিন কাওছার তার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন এবং পরবর্তীতে অফিসে আসতে নিষেধ করেন। নিয়মতান্ত্রিকভাবে মামলার নকল পেতে ব্যর্থ হয়ে তিনি অবশেষে জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

শার্শার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানিয়েছেন, ‘থানা পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পুলিশের দেওয়া প্রতিবেদনে তার বয়স ১৮ বছরের উপরে উল্লেখ ছিল। তাছাড়া আটক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং তার কাছে গাঁজা পাওয়া গিয়েছিল ’
তিনি আরও বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে আটক যুবক নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তাকে সাজা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার বয়স ১৮ বছরের কম না বেশি, তা যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। এই সাজার বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।’

সংশ্লিষ্ট আদালতে মামলার প্রয়োজনীয় কপিও প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি ।

Share197Tweet123Share49
channeldurjoy

channeldurjoy

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright ©চ্যানেল দুর্জয়

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দুর্জয় নিউজ
  • অপরাধ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • জাতীয়
  • সারাবাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • দক্ষিণবঙ্গ
    • খুলনা
    • যশোর
    • মাগুরা
    • নড়াইল
    • সাতক্ষীরা
    • কুষ্টিয়া
    • ঝিনাইদহ
  • খেলার সংবাদ
  • কবি ও কবিতা

Copyright ©চ্যানেল দুর্জয়