1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সাবেক এমপি বদির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের উঠান বৈঠকে গুলি ছোড়ার অভিযোগ - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

সাবেক এমপি বদির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের উঠান বৈঠকে গুলি ছোড়ার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বর্তমান চেয়ারম্যান নুরুল আলমকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল আলম টেকনাফ উপজেলা নির্বাচনে এবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

নুরুল আলম জানান, রাতে তিনি হোয়াইক্যং ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সাক্ষাতের সময় ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো গাড়িতে করে সাবেক এমপি বদি ও অপর চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ঘটনাস্থলে এসে পর পর দুই রাউন্ড গুলিবর্ষণ করে। তবে গুলি কারো গায়ে লাগেনি। এসময় তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে নিরাপদে নিয়ে যায়।

নুরুল আলম বলেন, চেয়ারম্যান প্রার্থী জাফরের পক্ষ হয়ে সাবেক এমপি বদি সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িতে করে প্রচারণার পাশাপাশি তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন। গতরাতে গুলিবর্ষণের ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

তবে, বিষয়টি অস্বীকার করেছেন চেয়ারম্যান প্রার্থী জাফর আলম। তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনা পুরোপুরি মিথ্যা। নুরুল আলম আমার এক সমর্থককে ধরে নেয়ার খবর শুনে তার সাথে সাবেক এমপি বদি সেখানে গিয়েছিলেন।

সাবেক এমপি আবদুর রহমান বদিও একই কথা বলেছেন। তিনি বলেন, গুলিবর্ষণ হয়নি। তবে ঘটনার সময় দুইটি বাজি ফোটানোর আওয়াজ শোনা গেছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনী বলেন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, নুরুল আলমের ওপর গুলিবর্ষণের খবরে উত্তপ্ত হয়ে উঠেছে টেকনাফ। বিকেলে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ১:৪৫)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

163
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme