যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মধ্যকূল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে কেশবপুর-যশোর মহাসড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কেটে রাস্তার ক্ষতি করা, বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলা এবং গাছপালা কাটার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে মোঃ ইসমাইল হোসেন জনি নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয় এমন সব কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের গুরুত্বের বিষয়টি মনে রাখার অনুরোধ করা হয়।
Leave a Reply