1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

রায়হান হোসেনঃ

যশোরের চৌগাছায় বাবার কোদালের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তরিকুল ইসলাম (৩৫) নামে এক মুদি দোকানদারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর দক্ষিণ পাড়ায়। নিহত তরিকুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন এবং এর আগে দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তরিকুলের মা বাড়িতে না থাকায় খাবার খাওয়ার জন্য ছেলের স্ত্রীকে বারবার ডাকছিলেন তার বাবা রবিউল। ডাকে সাড়া না পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে বাড়ির পাশের দোকানে যান এবং সেখানে কোদাল দিয়ে ছেলেকে আঘাত করেন। এতে তরিকুল গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহতের সেজো চাচা আসাদুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ৮:২৭)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

141
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme