1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
যশোর কেন্দ্রীয় কারাগার—পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন নিবন্ধিত বন্দিরা।

নিজস্ব প্রতিবেদক

ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ জন বন্দি আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোট দেওয়ার জন্য আগ্রহী বন্দিদের অনলাইনে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। এই নিবন্ধন প্রক্রিয়া শেষ হয় গত ৩১ ডিসেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ।

কারাগার সূত্র জানায়, বন্দিদের এ বিষয়ে জানানো হলে অনেকেই ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন। তবে জাতীয় পরিচয়পত্র না থাকা, অনলাইন সমস্যাসহ বিভিন্ন কারণে সবাই নিবন্ধন করতে পারেননি। আবার কেউ কেউ জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকায় আবেদন করেননি। সব মিলিয়ে শেষ পর্যন্ত ১২৯ জন বন্দি নিবন্ধন সম্পন্ন করেন।

নিবন্ধিত বন্দিরা পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পর কারাগারের ভেতরেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থী ও প্রতীক সম্পর্কে জানাতে তথ্যসমৃদ্ধ একটি বুকলেট দেওয়া হবে।

ভোট প্রদানের জন্য নির্বাচন কমিশন প্রতিটি নিবন্ধিত বন্দির কাছে পৃথক খাম পাঠাবে। এতে থাকবে ব্যালট পেপার, ভোট দেওয়ার নিয়ম এবং স্বাক্ষরের কাগজ। বন্দিরা নির্ধারিত স্থানে বসে ভোট দিয়ে ব্যালট পেপার খামে ভরে সিল করবেন।

ভোট দেওয়া শেষে ব্যালট পেপার ও স্বাক্ষরসংবলিত কাগজ আরেকটি খামে ভরে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। পরে ডাক বিভাগের মাধ্যমে এসব খাম নির্বাচন কমিশনে পাঠানো হবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটের সঙ্গে এগুলো যুক্ত করা হবে।

কারা সূত্র আরও জানায়, নিবন্ধিত কোনো বন্দি জামিনে মুক্তি পেলেও তাকে নির্ধারিত সময়ে কারাগারের ভেতরের বুথে উপস্থিত হয়ে ভোট দিতে হবে। ভোট প্রদান শেষে তিনি কারাগার ত্যাগ করবেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বলেন, নিবন্ধিত বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করছে। এ জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশেক হাসান জানিয়েছেন, বন্দিদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

Home » ইতিহাসে প্রথমবার কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ। যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ৭:০১)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

181
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme