1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
উখিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রোহিঙ্গা ব্যক্তির মৃত্যু - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

উখিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রোহিঙ্গা ব্যক্তির মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম বাদশা মিয়া (৩৮)। তিনি একই ক্যাম্পের সিরাজুল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)-৮ এর উপ-অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী। 

খন্দকার ফজলে রাব্বী জানান, গত কয়েক মাস ধরে বাদশা মিয়ার সঙ্গে একই ক্যাম্পের প্রতিবেশী এক রোহিঙ্গার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে সম্প্রতি বাগবিতণ্ডাও হয়। রাতে বসত ঘরের বাইরে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বাদশা মিয়া। এসময় অজ্ঞাত ৪ থেকে ৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাদশা মিয়াকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, পূর্ব বিরোধের জেরে বাদশা মিয়ার ওপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৩১)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

186
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme