1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোর সহ ৪ জেলার এসপি স্ট্যান্ড রিলিজ- ঘুষ ও ইয়াবা কাণ্ডে দুই জন! - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

যশোর সহ ৪ জেলার এসপি স্ট্যান্ড রিলিজ- ঘুষ ও ইয়াবা কাণ্ডে দুই জন!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
যশোর , নীলফামারী , সুনামগঞ্জ ও কক্সবাজার পুলিশ সুপার
যশোর , নীলফামারী , সুনামগঞ্জ ও কক্সবাজার পুলিশ সুপার

জুবায়ের আহমেদ , ঢাকা অফিস : যশোর,কক্সবাজার, নীলফামারী ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের (এসপি) প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পৃথক চিঠিতে তাঁদের প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়। চারজনকেই এক দিনের মধ্যে (মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে।

প্রত্যাহার করা চার এসপি হলেন যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান। এর মধ্যে রহমত উল্লাহর বিরুদ্ধে ইয়াবা কারবারে জড়ানো এবং আ ফ ম আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে।

যশোর ও নীলফামারীর পুলিশ সুপারদের বিরুদ্ধে কী অভিযোগ, তা জানা যায়নি। তবে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন, যেহেতু এক দিনের মধ্যে প্রত্যাহার করে সদর দপ্তরে নেওয়া হচ্ছে, এর মানে হলো এটা স্বাভাবিক বদলি নয়। নৈতিক স্খলন ও দুর্নীতির কারণেই এই কর্মকর্তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা ছাত্রদল ও যুবদলের কমিটি থেকে রাজিদুর রহমান সাগরের পদত্যাগ

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত চার এসপি দেওয়া পৃথক চিঠিতে বলা হয়েছে ‘পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি আগামী ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) ইনামুল হক বলেন, চার এসপিকে দায়িত্বভার হস্তান্তর করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১১:৫১)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

128
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme