• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
স্থানীয় নির্বাচনে আ’লীগকে অযোগ্য ঘোষণার দাবিতে ইসিতে জামায়াতের চিঠি

স্থানীয় নির্বাচনে আ’লীগকে অযোগ্য ঘোষণার দাবিতে ইসিতে জামায়াতের চিঠি

19.07.2026
সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

06.09.2026
‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

04.09.2026
‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

02.09.2026
কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

31.08.2026
যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

30.08.2026
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

29.08.2026
যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

27.08.2026
গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

27.08.2026
যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

25.08.2026
যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

22.08.2026
ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মারধর: তদন্ত, সাময়িক বরখাস্ত ও একই তারিখের ‘সংশোধিত’ চিঠি ঘিরে প্রশ্ন

ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মারধর: তদন্ত, সাময়িক বরখাস্ত ও একই তারিখের ‘সংশোধিত’ চিঠি ঘিরে প্রশ্ন

19.08.2026
চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

13.08.2026
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দুর্জয় নিউজ
  • অপরাধ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • জাতীয়
  • সারাবাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • দক্ষিণবঙ্গ
    • খুলনা
    • যশোর
    • মাগুরা
    • নড়াইল
    • সাতক্ষীরা
    • কুষ্টিয়া
    • ঝিনাইদহ
  • খেলার সংবাদ
  • কবি ও কবিতা
Friday, September 18, 2026
-18 °c
Social icon element need JNews Essential plugin to be activated.
No Result
View All Result
Channel Durjoy
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত
স্থানীয় নির্বাচনে আ’লীগকে অযোগ্য ঘোষণার দাবিতে ইসিতে জামায়াতের চিঠি

স্থানীয় নির্বাচনে আ’লীগকে অযোগ্য ঘোষণার দাবিতে ইসিতে জামায়াতের চিঠি

by channeldurjoy
19.07.2026
in জামায়াত, রাজনীতি, শীর্ষ সংবাদ
0
493
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

সঞ্জীব চৌধূরি : কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার দলটির নেতাদের স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

RelatedPosts

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

সংসদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী সম্প্রতি ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক চিঠিতে এই প্রস্তাব জানায়।

প্রস্তাবে বলা হয়েছে, সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করতে হবে।

দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো পর্যায়ের নেতার স্বাভাবিকভাবেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। ইসি এই প্রস্তাবগুলো বিবেচনা করবে বলে তারা আশাবাদী।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরের বছর দলটির যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্র্বতী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এরপর ইসি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করায় গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোয় ভোটের পরিকল্পনা গ্রহণের পর আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়, কারণ এবারের স্থানীয় নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে।

স্থানীয় নির্বাচন সামনে রেখে ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো সংলাপ করবে না। সে কারণে নির্বাচনের খসড়া আচরণ বিধিমালা প্রস্তুত করে তার ওপর রাজনৈতিক দলগুলোর মতামত চায় ইসি।

সেই মতামতের চিঠিতেই জামায়াতে ইসলামী আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণায় মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণ নিষিদ্ধ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা এবং স্থানীয় সরকার প্রশাসনে নিযুক্ত কোনো প্রশাসক বা উন্নয়ন কর্তৃপক্ষ পদে নিযুক্ত ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করা।

এছাড়া নির্বাচনী প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আন্তর্জাতিক মান অনুসরণ করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন; প্রার্থিতা বাতিলের ক্ষমতার পাশাপাশি প্রার্থীর আপিলের সুযোগ রাখা; নির্বাচনী ক্যাম্পে এলইডি ডিসপ্লে, প্রজেক্টর ও ল্যাপটপ ব্যবহারের সুস্পষ্ট বিধান এবং সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশ ও সংবাদ সংগ্রহের অধিকার নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

একই সাথে, সংরক্ষিত নারী সদস্যপদ বাতিল করে প্রতিটি ওয়ার্ডে নারী সদস্যপদে সরাসরি নির্বাচন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে ভোটার নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিশেষ দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

Tags: স্থানীয় নির্বাচনে আ’লীগকে অযোগ্য ঘোষণার দাবিতে ইসিতে জামায়াতের চিঠি
Share197Tweet123Share49
channeldurjoy

channeldurjoy

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright ©চ্যানেল দুর্জয়

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দুর্জয় নিউজ
  • অপরাধ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • জাতীয়
  • সারাবাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • দক্ষিণবঙ্গ
    • খুলনা
    • যশোর
    • মাগুরা
    • নড়াইল
    • সাতক্ষীরা
    • কুষ্টিয়া
    • ঝিনাইদহ
  • খেলার সংবাদ
  • কবি ও কবিতা

Copyright ©চ্যানেল দুর্জয়