• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
রাষ্ট্রীয় কোন আইন,বিধি বা নীতিমালার ভিত্তিতে জীবন সদস্যের ছবিতে লালবৃত্ত ?

রাষ্ট্রীয় কোন আইন,বিধি বা নীতিমালার ভিত্তিতে জীবন সদস্যের ছবিতে লালবৃত্ত ?

06.08.2026
যশোরে এসআরবি-৬’র অভিযানে ভুয়া আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

যশোরে এসআরবি-৬’র অভিযানে ভুয়া আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

27.09.2026
নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

18.09.2026
সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

06.09.2026
‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

04.09.2026
‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

02.09.2026
কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

31.08.2026
যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

30.08.2026
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

29.08.2026
যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

27.08.2026
গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

27.08.2026
যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

25.08.2026
যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

যশোরে র‍্যাবের অভিযানে আন্তদেশীয় মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

22.08.2026
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • অপরাধ
  • আইন ও আদালত
  • অনুসন্ধান
  • কুষ্টিয়া
  • খেলার সংবাদ
  • ঝিনাইদহ
  • দুর্ঘটনা
  • দুর্জয় নিউজ
  • নড়াইল
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • দক্ষিণবঙ্গ
    • যশোর
    • মাগুরা
    • সাতক্ষীরা
    • খুলনা
  • ব্যবসা-বাণিজ্য
  • সারাবাংলা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • সম্পাদকীয়
  • কবি ও কবিতা
  • Durjoy Authority
Sunday, October 4, 2026
-18 °c
Channel Durjoy
Advertisement
No Result
View All Result
Channel Durjoy
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামীলীগ
রাষ্ট্রীয় কোন আইন,বিধি বা নীতিমালার ভিত্তিতে জীবন সদস্যের ছবিতে লালবৃত্ত ?

রাষ্ট্রীয় কোন আইন,বিধি বা নীতিমালার ভিত্তিতে জীবন সদস্যের ছবিতে লালবৃত্ত ?

by channeldurjoy
06.08.2026
in আওয়ামীলীগ, বিএনপি, যশোর, রাজনীতি, সম্পাদকীয়
0
582
SHARES
1.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

ছবিটিকে আমি মোটেও ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি না। বরং এটি স্পষ্টভাবে তুলে ধরেছে একটি গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের প্রকৃত ভূমিকা কী হওয়া উচিত।

সাংবাদিকতার মূল শক্তি সত্য প্রকাশ, জনমত গঠন এবং ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করা। রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি দায়িত্বশীল সেতুবন্ধন তৈরি করাই সাংবাদিকতার অন্যতম মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য সাংবাদিককে ভয়, চাপ বা রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে থেকে কাজ করতে হয়।

RelatedPosts

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

দুঃখজনকভাবে, একটি সাধারণ অনুষ্ঠানের ছবি ঘিরে বিভিন্ন মাধ্যমে যেভাবে পোস্ট, মন্তব্য ও হাস্যরস করা হয়েছে, তা পোস্ট কারীদের চিন্তার পরিধি নিয়ে প্রশ্ন তোলে। ভিন্নমত অবশ্যই গণতন্ত্রের সৌন্দর্য। তবে প্রতিটি বিষয়কে রাজনৈতিক চশমায় দেখা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গণতন্ত্রের অন্যতম শর্ত হলো , সরকারের ভয় বা চাপ ছাড়া যে কোনো নাগরিক কিংবা সাংবাদিক রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে মত প্রকাশ করতে পারবেন। একইভাবে, প্রশাসনিক, সামাজিক বা প্রাতিষ্ঠানিক পরিচয়ে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণকে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে এক করে দেখা যাবে না, যদি সেখানে দলীয় প্রচার, স্লোগান, প্রতীক কিংবা রাজনৈতিক কর্মসূচির কোনো উপাদান উপস্থিত না থাকে।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে সবার নিজস্ব মতামত থাকতে পারে। কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে প্রাতিষ্ঠানিক, পেশাগত কিংবা সামাজিক পর্যায়ের সম্পৃক্ততাকে স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক সমর্থন হিসেবে ব্যাখ্যা করা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

একজন মানুষের পরিচয় সবসময় একই থাকে না; দায়িত্ব ও প্রেক্ষাপট অনুযায়ী তা পরিবর্তিত হয়। একজন সাংবাদিক যখন পরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, তখন তিনি পরিবারে সাংবাদিক পরিচয়ে নন; তিনি বাবা, স্বামী কিংবা সন্তান হিসেবেই পরিচিত। একইভাবে, কোনো রাজনৈতিক ব্যক্তি যদি কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্বে অংশ নেন, তবে সেই প্রেক্ষাপটে তাঁর পরিচয়ও প্রাতিষ্ঠানিক। সেখানে দলীয় পরিচয়কে জোর করে সামনে আনা যুক্তিসঙ্গত নয়। যেখানে রাজনীতির স্থান নেই এবং প্রাতিষ্ঠানিক নীতিমালাই চূড়ান্ত, সেখানে রাজনৈতিক পরিচয় চাপিয়ে দেওয়ার সুযোগও নেই।

শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদে যশোরের শীর্ষস্থানীয় প্রিন্ট গণমাধ্যমগুলো জেলা পরিষদের প্রশাসককে প্রশাসনিক পরিচয়েই উল্লেখ করেছে; তাঁর রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি। একইভাবে, উপস্থিত অন্যদের ক্ষেত্রেও প্রাসঙ্গিক পরিচয়ই ব্যবহার করা হয়েছে। কোথাও সাংবাদিক নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ তুলে ধরা হয়নি; বরং প্রেসক্লাব কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাঁদের দায়িত্ব ও পদবিই উল্লেখ করা হয়েছে।

সংবাদ উপস্থাপনার ধরন ও অনুষ্ঠানের প্রকৃতি থেকে প্রতীয়মান হয়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না; বরং একটি প্রাতিষ্ঠানিক আয়োজন। তাই আয়োজকদের জন্য উপস্থিত প্রত্যেক ব্যক্তির রাজনৈতিক পরিচয় যাচাই করা যেমন বাধ্যতামূলক নয়, তেমনি প্রাসঙ্গিকও নয়।

দুঃখের বিষয়, কেউ কেউ এই ছবিকে কেন্দ্র করে এমনভাবে সমালোচনা করেছেন, যাতে মনে হয়েছে মূল আয়োজনের চেয়ে বিতর্কই বেশি গুরুত্ব পেয়েছে। এমনকি কিছু সাংবাদিকও সেই প্রবণতায় শামিল হয়েছেন। অথচ একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আগে অন্তত একবার ভাবা উচিত ছিল—যদি এতে প্রকৃতপক্ষে কোনো আইনগত বা নীতিগত অসঙ্গতি থাকত, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবশ্যই বিবেচনায় নিত।

এ ধরনের তড়িঘড়ি মন্তব্য শুধু প্রবীণ সাংবাদিকদের অযথা হাস্যরসের পাত্রে পরিণত করেনি; বরং মন্তব্যকারীদের নিজস্ব বিশ্লেষণ, গবেষণা ও বিচারবোধের সীমাও প্রকাশ করেছে। মত প্রকাশের স্বাধীনতা যেমন সবার আছে, তেমনি সেই মতের দায়ও প্রত্যেককেই বহন করতে হয়।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই অপ্রয়োজনীয় বিতর্ক শহীদ সাংবাদিক শামছুর রহমানের স্মৃতিকে ঘিরে আয়োজিত একটি অনুষ্ঠানের মূল উদ্দেশ্যকে আড়াল করেছে এবং তাঁর পরিবারের সদস্যদেরও কষ্ট দিয়েছে। এটি কারও কাম্য হওয়ার কথা নয়।

আরও একটি বিষয় উল্লেখযোগ্য—যাঁর ছবিতে লাল বৃত্ত এঁকে নানা ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই মীর মোশাররফ হোসেন বাবু প্রেসক্লাব যশোরের জীবন সদস্য এবং অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

মজার বিষয় হলো, আজ যারা এই ছবি নিয়ে সমালোচনা করছেন, তাঁদেরই একজন ২০২৩ সালের ৯ জুন হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত মীর মোশাররফ হোসেন বাবুর ছেলের বৌভাত অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন-

“প্রেসক্লাব যশোরের জীবন সদস্য মোশাররফ হোসেন বাবু ভাইয়ের ছেলের বউভাত অনুষ্ঠানে, হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল। নবদম্পতির জন্য দোয়া রইল।”

এখানে প্রশ্ন থেকেই যায়—তখন যাঁর সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত হতে কোনো আপত্তি ছিল না, আজ সেই একই ব্যক্তিকে ঘিরে আপত্তির ভিত্তি কী?

পরিশেষে, একটি বিনীত প্রশ্ন , রাষ্ট্রের কোন আইন, বিধি বা নীতিমালার আলোকে এই ছবিতে লাল বৃত্ত এঁকে সেটিকে বিতর্কিত হিসেবে উপস্থাপন করাকে প্রয়োজনীয় বা যৌক্তিক বলে মনে হয়েছে?

✒ সালাহ্‌উদ্দীন সাগর।

Tags: বিধি বা নীতিমালার ভিত্তিতে লালবৃত্ত ?মীর মোশাররফ হোসেন বাবুরাষ্ট্রীয় আইন
Share233Tweet146Share58
channeldurjoy

channeldurjoy

Related Posts

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

18.09.2026

যশোর প্রতিনিধি : যশোরে অন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে আসায় আসমা চৌধুরী (৪৮) নামে এক ভুক্তভোগী নারী...

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

06.09.2026

যশোর প্রতিনিধি : ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ’র হত্যাকাণ্ডে অভিযুক্ত খলনায়ক আশরাফুল হক ওরফে...

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

04.09.2026

যশোর প্রতনিধি :যশোরে ধর্মকে ব্যবহার করে বিভেদ ও অশান্তি সৃষ্টির চেষ্টা হলে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন...

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

02.09.2026

প্রেস রিলিজ : যশোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’ (জেআরইউ) আত্মপ্রকাশ করেছে। পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন...

  • Trending
  • Comments
  • Latest
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

29.08.2026
গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

27.08.2026
চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

চৌগাছায় ফ্যামিলি কার্ড শুমারিতে আ.লীগ নেতার ছেলে – ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’ বললেন সমাজসেবা কর্মকর্তা

13.08.2026

What’s On The Horizon For Men’s Fashion This Fall

How VR-Like Immersive Experiences Can Be Produced For Real

What Operational Excellence Really Means for Business Travel

যশোরে এসআরবি-৬’র অভিযানে ভুয়া আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

যশোরে এসআরবি-৬’র অভিযানে ভুয়া আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

27.09.2026
নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

18.09.2026
সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

06.09.2026
  • Cheak Authorization
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5

Copyright ©চ্যানেল দুর্জয়

No Result
View All Result
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • অপরাধ
  • আইন ও আদালত
  • অনুসন্ধান
  • কুষ্টিয়া
  • খেলার সংবাদ
  • ঝিনাইদহ
  • দুর্ঘটনা
  • দুর্জয় নিউজ
  • নড়াইল
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • দক্ষিণবঙ্গ
    • যশোর
    • মাগুরা
    • সাতক্ষীরা
    • খুলনা
  • ব্যবসা-বাণিজ্য
  • সারাবাংলা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • সম্পাদকীয়
  • কবি ও কবিতা
  • Durjoy Authority

Copyright ©চ্যানেল দুর্জয়

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In