• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

বেনাপোল সীমান্তে আনুষ্ঠানিকতা শেষে ঢাকার পথে রোটনের মরদেহ

11.10.2026
ছাত্রলীগ নেতাকে পুলিশ সাজিয়ে অভিযান – যশোরে এসআই আল আমিনের বিরুদ্ধে অভিযোগ ( ভিডিও সহ )

ছাত্রলীগ নেতাকে পুলিশ সাজিয়ে অভিযান – যশোরে এসআই আল আমিনের বিরুদ্ধে অভিযোগ ( ভিডিও সহ )

05.10.2026
যশোরে এসআরবি-৬’র অভিযানে ভুয়া আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

যশোরে এসআরবি-৬’র অভিযানে ভুয়া আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

27.09.2026
নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

18.09.2026
সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

06.09.2026
‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

04.09.2026
‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ সভাপতি রিটন , সম্পাদক সাগর

02.09.2026
কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ

31.08.2026
যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

যশোরে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম গ্রেপ্তার

30.08.2026
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

29.08.2026
যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

যশোরে নিজ মাকে শিরশ্ছেদ করে হত্যা করলো লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন

27.08.2026
গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

গ্রেপ্তারের পর যশোরে পেরেক আল আমিন হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো ঘাতক !

27.08.2026
যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

যশোরে বিদ্যুৎ , জ্বালানি প্রতিমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

25.08.2026
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • অপরাধ
  • আইন ও আদালত
  • অনুসন্ধান
  • কুষ্টিয়া
  • খেলার সংবাদ
  • ঝিনাইদহ
  • দুর্ঘটনা
  • দুর্জয় নিউজ
  • নড়াইল
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • দক্ষিণবঙ্গ
    • যশোর
    • মাগুরা
    • সাতক্ষীরা
    • খুলনা
  • ব্যবসা-বাণিজ্য
  • সারাবাংলা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • সম্পাদকীয়
  • কবি ও কবিতা
  • Durjoy Authority
Monday, October 12, 2026
-18 °c
Channel Durjoy
Advertisement
No Result
View All Result
Channel Durjoy
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামীলীগ
বেনাপোল সীমান্তে আনুষ্ঠানিকতা শেষে ঢাকার পথে রোটনের মরদেহ

বেনাপোল সীমান্তে আনুষ্ঠানিকতা শেষে ঢাকার পথে রোটনের মরদেহ ।

বেনাপোল সীমান্তে আনুষ্ঠানিকতা শেষে ঢাকার পথে রোটনের মরদেহ

by channeldurjoy
11.10.2026
in আওয়ামীলীগ, খুলনা, যশোর, শীর্ষ সংবাদ, সারাবাংলা
0
501
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ছাত্রলীগ নেতাকে পুলিশ সাজিয়ে অভিযান – যশোরে এসআই আল আমিনের বিরুদ্ধে অভিযোগ ( ভিডিও সহ )

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি : ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ। রোববার (১১ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

মরদেহ দেশে আনা ও হস্তান্তরকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি তদারকিতে উপস্থিত ছিলেন বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান এবং বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন। এ ছাড়া ডিবি পুলিশ ও বিজিবির বিশেষ দলও দায়িত্ব পালন করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে তার মরদেহ বাংলাদেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বেনাপোলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, কলকাতা থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে রোটনের স্ত্রী আরেফা সুলতানা ও নিকটাত্মীয় সোহানুর রহমান দেশে আসেন। ভারতের পেট্রাপোল সীমান্তে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম শেষে অ্যাম্বুলেন্সটি বেনাপোল চেকপোস্টে প্রবেশ করে। বাংলাদেশ অংশে আনুষ্ঠানিকতা শেষ হলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় মরদেহ গ্রহণের জন্য স্বজনদের পক্ষ থেকেও একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল।

দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন রোটন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ অক্টোবর তার মৃত্যু হয়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।

মরদেহ ঢাকায় পৌঁছানোর পর জানাজা শেষে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক বছর বয়সী যমজ শিশুপুত্র রেখে গেছেন।

Continue Reading
Tags: Newsupdate
Share200Tweet125Share50
channeldurjoy

channeldurjoy

Related Posts

ছাত্রলীগ নেতাকে পুলিশ সাজিয়ে অভিযান – যশোরে এসআই আল আমিনের বিরুদ্ধে অভিযোগ ( ভিডিও সহ )

ছাত্রলীগ নেতাকে পুলিশ সাজিয়ে অভিযান – যশোরে এসআই আল আমিনের বিরুদ্ধে অভিযোগ ( ভিডিও সহ )

05.10.2026

নিজস্ব প্রতিবেদক :  পুলিশের পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনার অভিযোগ উঠেছে...

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

নিজের ক্লিনিক ছাড়া চেকাআপ করায় রোগীর মুখে ফাইল ছুড়লেন আদ-দ্বীনের ডা.আকমত আলী দিপু – থানায় অভিযোগ

18.09.2026

যশোর প্রতিনিধি : যশোরে অন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে আসায় আসমা চৌধুরী (৪৮) নামে এক ভুক্তভোগী নারী...

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

06.09.2026

যশোর প্রতিনিধি : ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ’র হত্যাকাণ্ডে অভিযুক্ত খলনায়ক আশরাফুল হক ওরফে...

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

‘ধর্ম ব্যবহার করে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে’ সম্মিলিত সামাজিক প্রতিরোধ :অনিন্দ্য ইসলাম অমিত।

04.09.2026

যশোর প্রতনিধি :যশোরে ধর্মকে ব্যবহার করে বিভেদ ও অশান্তি সৃষ্টির চেষ্টা হলে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন...

  • Cheak Authorization
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5

Copyright ©চ্যানেল দুর্জয়

No Result
View All Result
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • অপরাধ
  • আইন ও আদালত
  • অনুসন্ধান
  • কুষ্টিয়া
  • খেলার সংবাদ
  • ঝিনাইদহ
  • দুর্ঘটনা
  • দুর্জয় নিউজ
  • নড়াইল
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামীলীগ
    • এনসিপি
    • জামায়াত
  • দক্ষিণবঙ্গ
    • যশোর
    • মাগুরা
    • সাতক্ষীরা
    • খুলনা
  • ব্যবসা-বাণিজ্য
  • সারাবাংলা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • সম্পাদকীয়
  • কবি ও কবিতা
  • Durjoy Authority

Copyright ©চ্যানেল দুর্জয়

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In