1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সাপাহারে আমের পর এবার করলা চাষে নিরব বিপ্লব - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

সাপাহারে আমের পর এবার করলা চাষে নিরব বিপ্লব

  • প্রকাশিত : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

নাজমুল হক সনি , সাপাহার ( নওগাঁ )প্রতিনিধিঃ নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলার সব্জি করলা এখন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হওয়ায় লাভের মুখ দেখছে উপজেলার করলা চাষীরা। করলা বিক্রি করে অনেকেই এখন স্বচ্ছল ভাবে হাসি-খুশি জীবন যাপন করছে। আমের পরে সব্জি চাষেও এবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চিনবে নওগাঁর সীমান্তবর্তী সাপাহারকে। এমনটাই মনে করছেন, উপজেলার সচেতন কৃষকরা। বেশ কয়েক বছর আগে থেকেই এই উপজেলার চাষীরা করলা চাষে উৎসাহীত হয়ে তাদের হাইব্রীড আম বাগানে গাছের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে করলা চাষ করে স্থানীয় বিভিন্ন হাট বাজারে কিক্রি করে সংসারের খরচ মিটিয়ে কিছু টাকা লাভ করত। পরবর্তীতে সাপাহারে করলা চাষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বেশ কিছু দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কাঁচা তরিতরকারীর ব্যবসায়ীরা ছুটে আসেন সাপাহারে। পরবর্তীতে এরই ধারাবাহিকতায় উপজেলার করলা চাষীদের সেন্টার হিসেবে সাপাহার-তিলনা পাকা সড়কের বাহাপুর মোড়ে গড়ে ওঠে মৌসুমী প্রতি দিনের জন্য ৩/৪ঘন্টার এক অস্থায়ী বাজার। ভোর হলেই বিভিন্ন এলাকার করলা চাষীরা তাদের উৎপাদিত করলা নিয়ে চলে আসে এই বাজারে। ক্রেতারা তাদের নিকট বিভিন্ন দামে করলা কিনে মিনি ট্রাক যোগে সকাল ১০টার মধ্যেই রওনা হয়ে যায় নিজ গন্তব্যে। বর্তমানে প্রতি মন করলা ১ হাজার টাকা থেকে ১৩শ’ টাকায় বিক্রি হতে দেখা গেছে ওই অস্থায়ী বাজারে। দেশের বিভিন্ন অঞ্চল প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ায় হয়তো করলার বাজার কিছুটা বৃদ্ধি পাবে বলেও অনেক করলাচাষী মনে করছেন। প্রতিবছর আগষ্ট এর ১৫তারিখ থেকে অক্টোবরের ১৫/২০তারিখ পর্যন্ত চলে এই মৌসুমী অস্থায়ী বাজার। রাজধানী ঢাকা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসতে শুরু করেছে এই বাজারে। সম্প্রতি ওই বাজারে গিয়ে প্রতিমন করলা এক হাজার থেকে ১৩শ’ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আবহাওয়া আর কিছু দিন চাষীদের অনুকুলে থাকলে করলা চাষের মেয়াদ বৃদ্ধি পাবে বলেও কৃষি কর্মকর্তা শাপলা ইসলাম,জানিয়েছেন। অস্থায়ী মৌসুমী করলা বাজারটি উপজেলা সদর হতে সাপাহার-তিলনা পাকা সড়কের প্রায় আড়াই কিলোমিটার দুরে বাহাপুর মোড়ে। প্রতিবছর একই সময়ে দুই থেকে আড়াই মাস ব্যাপী এবং প্রতিদিন সকাল ৭টায় বসে সাড়ে ১০টার মধ্যেই সমাপ্ত হয় এই বাজারটি। সাপাহার উপজেলার আমচাষীগন এবছর আম চাষে যেমন এক বিপ্লব ঘটিয়েছেন ঠিক তেমনটাই করলা চাষেও বিপ্লব ঘটাবে বলে করলা চাষী ও উপজেলা কৃষি দপ্তর মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ২:০৮)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

176
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme