1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পাবনার সুজানগর খাদ্য বিষক্রিয়ায় শিশু শিক্ষার্থীর মৃত্যু - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

পাবনার সুজানগর খাদ্য বিষক্রিয়ায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

পাবনা প্রতিনিধিঃ

পাবনার সুজানগরে খাদ্য বিষক্রিয়ায়( ফুড পয়জনিং)এক শিশু শিক্ষার্থী মারা গেছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আব্দুর রহমান (৮) নামের এ শিশুটি সুজানগর পৌরসভার চরভবানীপুর গ্রামের গুঞ্জন সেখের ছেলে। সে চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুর মা ফরিদা বেগম জানান, গত শুক্রবার খাবার খেয়ে রহমানের হঠাৎ করে জ¦র, পেট ব্যাথা শুরু করে। তাকে এক গ্রাম্য চিকিৎসকের পরামর্শে ঔষধ খাওনানো হয়। কিন্তু সে সুস্থ না হওয়ায় রোববার (২৮ এপ্রিল)তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার ভোর রাত ৪টার দিকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে সে মারা যায়। সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম মোরশেদ জানান, শিশুটির ফুড পয়জনিং সমস্যাা ছিল।

চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী সুলতানা লিজা বলেন জানান, রোববার (২৯ এপ্রিল) সে তার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল। স্কুলে গিয়ে তার ভাল না লাগায় তার মা তাকে কিছু সময় পর সাথে করে নিয়ে যান। সোমবার সাকলে জানাতে পারি আমাদের শিক্ষার্থী রহমান মারা গেছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।

পাবনা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলাম জানান, তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে মাত্র কয়েক ঘন্টা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৩৮)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

184
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme