যশোর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে দেশের নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ পড়াবেন।
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ধানেরশীষ প্রতীক নিয়ে যশোর-৩ (সদর) আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন অমিতের বড় ভাই দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত৷
বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।ওই অনুষ্ঠানেই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে অমিতের৷
শান্তুনু ইসলাম সুমিত আরো জানান, ‘প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন দুপুরে ফোনে ডাক পেয়েছেন অমিত। তবে মন্ত্রণালয় সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। শপথ গ্রহণের পর মন্ত্রণালয় বন্টন হতে পারে বলে জানিয়েছেন তিনি।’
দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৪০ জনের মধ্যে হতে পারে, যেখানে ২৬–২৭ জন পূর্ণমন্ত্রী এবং ১০–১২ জন প্রতিমন্ত্রী হতে পারেন। শেষ মুহূর্তে আরও একজন বা দুজনের যোগ হতে পারে।
Leave a Reply