1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ফের রাজি না হওয়ায় প্রাক্তনের আগের ভিডিও ভাইরাল - হামিদপুরের তানভীর আটক - চ্যানেল দুর্জয়
সদ্যপ্রাপ্ত :
যশোরে নতুন বরের আদলে ডিবির কোলে পলাতক আসামি নড়াইলে বাবা ছেলে সহ ৪ জন হত্যার ঘটনায় ৬ জন আটক ফের রাজি না হওয়ায় প্রাক্তনের আগের ভিডিও ভাইরাল – হামিদপুরের তানভীর আটক মাদ্রাসার ছাত্রদের সাথে ‘যশোর বিপ্লবী ছাত্র-জনতা’র ইফতার সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে পিতারও প্রাণহানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত – শপথ বিকেলে যশোরে বিপ্লবী ছাত্র জনতার কমিটি সোহান সভাপতি সম্পাদক রিহাদ ‘নির্বাচনে সহিংসতা রোধে রাবার বুলেট ব্যবহার করবে পুলিশ’ যশোরে ডিআইজি ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে

ফের রাজি না হওয়ায় প্রাক্তনের আগের ভিডিও ভাইরাল – হামিদপুরের তানভীর আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

যশোর প্রতিনিধি :

যশোরে প্রাক্তন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এর ঘটনার জেরে থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী নারীর বাবা।

আটক সাহল হল হোসেন তানভীর যশোর সদর উপজেলার হামিদপুর নুড়িতলা গ্রামের মাসুদ রানার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি তানভীরের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় গত ৩ ডিসেম্বর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে ওই নারী বাবার বাড়িতে বসবাস করছিলেন। কিছুদিন পর তানভীর পুনরায় তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে সেই ঘটনার ভিডিও ধারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার দেখা করার জন্য চাপ দেন তানভীর। ভুক্তভোগী দেখা করতে রাজি না হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি তিনি ভিডিও ও ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। ভিডিওটি সরিয়ে নিতে বললে উল্টো ব্ল্যাকমেইল করতে থাকেন তিনি। বাধ্য হয়ে বিষয়টি পরিবারকে জানান ভুক্তভোগী নারী।

পরবর্তীতে কোতোয়ালি থানায় মামলা হলে পুলিশ ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০টার দিকে তার নিজ বাড়ি থেকে তানভীরকে আটক করে। ২৩ ফেব্রুয়ারি তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (রাত ৪:৩০)
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

267
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme