1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
নড়াইলে বাবা ছেলে সহ ৪ জন হত্যার ঘটনায় ৬ জন আটক - চ্যানেল দুর্জয়
সদ্যপ্রাপ্ত :
যশোরে নতুন বরের আদলে ডিবির কোলে পলাতক আসামি নড়াইলে বাবা ছেলে সহ ৪ জন হত্যার ঘটনায় ৬ জন আটক ফের রাজি না হওয়ায় প্রাক্তনের আগের ভিডিও ভাইরাল – হামিদপুরের তানভীর আটক মাদ্রাসার ছাত্রদের সাথে ‘যশোর বিপ্লবী ছাত্র-জনতা’র ইফতার সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে পিতারও প্রাণহানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত – শপথ বিকেলে যশোরে বিপ্লবী ছাত্র জনতার কমিটি সোহান সভাপতি সম্পাদক রিহাদ ‘নির্বাচনে সহিংসতা রোধে রাবার বুলেট ব্যবহার করবে পুলিশ’ যশোরে ডিআইজি ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে

নড়াইলে বাবা ছেলে সহ ৪ জন হত্যার ঘটনায় ৬ জন আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলার বড়কুলো এলাকায় বাবা-ছেলেসহ চারজনকে হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) বনি শিকদার (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে।

এছাড়া ডিবি পুলিশ হালিম ফকির (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি বড়কুলো গ্রামের মৃত লালন ফকিরের ছেলে। অন্যদিকে থানা পুলিশের অভিযানে কালিয়া উপজেলার খড়লিয়া গ্রামের তুফান মোল্যা (৩০), সদর উপজেলার তারাপুর গ্রামের লাজুক ওরফে সূর্য সিকদার (৩২), জসিম মোল্যা (৩০) এবং সদর মোল্যা (৩৬) আটক হয়েছেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি এবং নিহতদের মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (রাত ৪:২৬)
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

261
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme