1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সৈয়দপুরে ২ কাউন্সিলরপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

সৈয়দপুরে ২ কাউন্সিলরপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত

  • প্রকাশিত : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

সৈয়দপুর প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলরপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

রোববার বেলা ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ছোটন অধিকার (৪০)। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, বেলা ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলরপ্রার্থী ও সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন অধিকার গুরুতর আহত হন।

তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৪২)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

176
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme