1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
নওগাঁয় ট্রাকচাপায় ৫ শিক্ষক নিহত - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

নওগাঁয় ট্রাকচাপায় ৫ শিক্ষক নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষক নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী শিক্ষক।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি আরও জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে সদর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, নিহত পাঁচজনের সবাই শিক্ষক ছিলেন। তাদের মধ্যে চারজন পুরুষ শিক্ষক ও একজন নারী শিক্ষক।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজি অটোরিকশাযোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন শিক্ষকরা। অপরদিকে নওগাঁ থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার সময় রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন শিক্ষক নিহত হয়েছেন।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার কার্যক্রম চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ২:১০)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

175
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme