1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সাপাহারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

সাপাহারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

  • প্রকাশিত : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় উপজেলা সদরের নতুন বাস স্ট্যান্ডে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ।

উক্ত সভায় বিগত বছরের সংগঠনটির হিসাব বিবরণী উপস্থাপন করা হয়। সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল সদস্যগণের সর্বসম্মতি ক্রমে পূর্বের ত্রি-বার্ষিকী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ইউনিয়নের প্রধান উপদেষ্টা তরিকুল ইসলামকে প্রধান করে আগামী ত্রি-বার্ষিকী নির্বাচন সফল করার লক্ষে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

এসময় সমাজ সেবক মাহফুজুল হক চৌধুরী (বাবু), সাপাহার লোড পয়েন্ট অফিসের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মানউদ্দীন, খাদ্য গুদাম লোড আন লোড সমিতির সাধারণ সম্পাদক সেতাবুর রহমান, সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তরিকুল ইসলাম (সাবেক মেম্বার), মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান, সাপাহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ২:০৬)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

173
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme