1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সাপাহারে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ইউএনও কে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সংবর্ধনা - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

সাপাহারে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ইউএনও কে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সংবর্ধনা

  • প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

প্রাথ‌মিক শিক্ষা পদক-২০২২ উপল‌ক্ষে নওগাঁ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনকে সাপাহার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এর সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের পক্ষ থেকে নেতৃত্ব দেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা এ সময় মুক্তিযোদ্ধা গন ও সন্তানের অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সাপাহার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ছাত্র ছাত্রীদের বই-পুস্তক, খাতা পেন্সিল সহ সার্বিক সহযোগিতা করেন এ উপজেলা নির্বাহী অফিসার। বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে বেঞ্চ, চেয়ার, টেবিলের ব্যবস্থা করণসহ নিজ তহবিল হতে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছেন বলে জানা যায়।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন, ২০২১ সালের এপ্রিল মাসে সাপাহারে যোগদানের পর হতে আমি উপজেলার প্রায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে খোঁজখবর নিয়েছি এবং আমার সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আগামীতেও এ ধারা অব্যাহত রাখব বলে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা উপজেলা নির্বাহী অফিসার কে নিরন্তর অ‌ভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ১২:১২)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

133
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme