1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সাপাহারে তিলনা ইউনিয়ন মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

সাপাহারে তিলনা ইউনিয়ন মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল দশটার দিকে তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী সরকারে মাননীয় খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।

ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, ইউনিয়ন আ’লীগ সভাপতি মোসলেমউদ্দিন, সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা প্রমুখ।
শেষে আবারো রোজিনা পারভীন কে সভাপতি ও সালমা আক্তার কে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।
এ সময় জেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ২:১০)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

175
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme