1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
মৃদু শৈত্যপ্রবাহ থাকবে আরও এক সপ্তাহ - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

মৃদু শৈত্যপ্রবাহ থাকবে আরও এক সপ্তাহ

  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
সারাদেশে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক : সারা দেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আগামী এক সপ্তাহ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এই সময় উত্তরাঞ্চলের জেলাগুলো- বিশেষ করে নদী অববাহিকা ও এর আশপাশের এলাকাগুলো ঘন কুয়াশায় ঢেকে থাকবে। রংপুর এবং রাজশাহী বিভাগের জেলাগুলো আগামী ৩-৫ দিন দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকবে।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, আগামী ৮ জানুয়ারি পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে। এই সময় তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলের আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে এ সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

মোস্তফা কামাল পলাশ জানান, দেশের উত্তরাঞ্চলে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সকালে এবং রাতে মহাসড়কে দৃষ্টির পরিধি আরও কমে যাওয়ার সম্ভাবনা বেশি।

এই সময়ে ধানের বীজতলায় সেচ না দেয়া এবং আলু ও অন্যান্য শীতকালীন ফসল পরিচর্চার ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চলার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৪৩)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

175
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme