1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বৃদ্ধকে হত্যা,১৮ জনের নামে মামলা - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

বৃদ্ধকে হত্যা,১৮ জনের নামে মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২০

বিশেষ প্রতিনিধি।।

যশোরে হাসেম আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে ১৮ জনের নামে একটি মামলা করা হয়েছে। বুধবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। গত ১৫ জানুয়ারি রাতে ভাতুড়িয়া গ্রামের হাসেম আলীর ও তার ছেলে আছর আলীর উপর হামলা করে সন্ত্রাসীরা।


পরদিন হাসেম আলী মারা যান।তবে ময়না তদন্তের ভিত্তিতে বুধবার রাতে হত্যা মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলায় ভাতুড়িয়া নারায়ণপুর গ্রামের মৃত ওসমানের ছেলে নুর ইসলাম ওরফে নুরু মহরীকে (৫০) প্রধান আসামি করা হয়েছে।


এছাড়া মামলায় আসামি করা হয়েছে ভাতুড়িয়া গ্রামের আয়নালের ছেলে আব্দুল মান্নান (৫১), আকবরের ছেলে মিন্টু (৪৮), আবুল কাশেমের ছেলে কবিরুজ্জামান ওরফে কাজল (৪৮), মৃত ইন্তাজের ছেলে জাকির (৪৫), আব্দুস সামাদেও ছেলে আতিয়ার ওরফে আতি খোকা (৫০) ওয়াজেদ ড্রাইভারের ছেলে আলামিন (২০), লতিফ গাজীর ছেলে আহসান (৪৮), নুরু মহরীর ছেলে ইসরাজুল (২০)
আব্দুল মান্নানের ছেলে বাপ্পি (২১), মৃত ওসমানের ছেলে ইউনুস (৪২), হাশেমের ছেলে রফিকুল (৩৫), আব্দুস সালামের ছেলে রাজু (৪৪), মফিজুর রহমান মিস্ত্রি ছেলে সোহেল (২০), রবিউলের ছেলে ইমরান (২৮), মৃত ওমর আলীর ছেলে জাহাঙ্গীর (৫০), নুর ইসলামের জামাতা ইনারুল (২৫) ও রওশনের ছেলে আব্দুল গাফফারকে (২৭)।


মামলার এজাহারে নিহত হাসেম আলীর স্ত্রী নীলিমা বেগম দাবি করেন, গত ১৫ জানয়ারি তার ছেলে আছর আলী প্রতিবেশি আকবর আলীর খেজুর গাছের রস খান। এই ঘটনার জেরে আসামিরা ওই দিন রাতে তাদের বাড়িত হামলা করে। এসময় আছর আলীকে মারপিট করলে ঠেকাতে আসেন হাসেম আলী।


এসময় বৃদ্ধ হাসেম আলীকেও ব্যাপক মারপিট করে সন্ত্রাসীরা। ওই দিন রাতে হাসেম আলীর অবস্থার অবনতি হয়। এজন্য পরদিন সকালে সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার হচ্ছিল।
কিন্তু পথে আসামিরা তাকে হাসপাতালে যেতে বাধা দেয় এবং আরেকদফা মারপিট করে। বিকালে তিনি মারা যান। এই ঘটনায় ওই সময় মামলা হত্যা মামলা না হলেও ময়না তদন্ত প্রতিবেদনে খুনের আলামত পাওয়ায় বুধবার রাতে হত্যা মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৩১)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

186
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme