1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পুলিশ দেখে ঘরের চালে উঠে আত্মহত্যার হুমকি চোরের - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

পুলিশ দেখে ঘরের চালে উঠে আত্মহত্যার হুমকি চোরের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

দুর্জয় ওয়েব ডেস্ক : পুলিশ দেখে এক মোটরসাইকেল চোর ঘরের চালে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন। অবশেষে চোরকে নামাতে ডাকা হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। অনেক চেষ্টার পর টিনের চাল থেকে নামিয়ে আনা হয় তাকে। সম্প্রতি এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ সদর মডেল থানায় একই জেলার পাকুন্দিয়ার পৌর সদরের চালিয়াগোপ গ্রামের রিটন মিয়ার (৪০) বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ করা হয়। তাকে ধরতে গত সোমবার (২৭ মার্চ) সকালে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে চোর উঠে পড়েন টিনের চালে। এক টুকরো টিন হাতে নিয়ে গলায় ধরে রাখেন। পুলিশ ধরার চেষ্টা করলে টিনের টুকরো দিয়ে গলা ঢুকিয়ে আত্মহত্যার হুমকি দেন রিটন।

পুলিশ সদস্যরা এবং এলাকাবাসী তাকে অনেক বুঝিয়েও টিনের চাল থেকে নামাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে টিনের চাল থেকে নামিয়ে আনেন।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বলেন, পুলিশ খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। পুলিশের সঙ্গে যুক্ত হয়ে অভিযান চালিয়ে ওই লোককে টিনের চাল থেকে নামিয়ে আনা হয়।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় তাকে ধরতে পাকুন্দিয়া থানা পুলিশের সহায়তায় চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২৭ মার্চ সকালে তাকে ধরতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে সে উঠে পড়ে টিনের চালে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে টিনের চাল থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৪২)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

176
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme