1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পাপুয়া নিউগিনিতে দুটি নৃগোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষ, নিহত ৬৪ - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

পাপুয়া নিউগিনিতে দুটি নৃগোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষ, নিহত ৬৪

  • প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির দুটি নৃগোষ্ঠীর সংঘর্ষে নিহত কমপক্ষে ৬৪ জন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ বিভাগ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই সংঘর্ষে আহত হয় কয়েকশ’ মানুষ। তবে প্রাণহানি বাড়ার আশঙ্কা রয়েছে। পুলিশের দাবি, দেশের উত্তরাঞ্চলে রোববার থেকে ছড়ায় এ সংঘাত। যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী। হামলাকারীদের একপক্ষ কালো পোশাকে ছিলো। অন্যরা গেরিলা যোদ্ধার পোশাকে ছিলেন। তাদের হাতে ‘এ কে-৪৭’, ‘এম-৪’র মতো অস্ত্র ছিলো। তাছাড়া, প্রচলিত তীর-ধনুক-বল্লম নিয়েও আক্রমণ চালায় হামলাকারীরা।

সোমবার স্থানীয় সময় সকাল থেকে অঞ্চলটিতে জারি করা হয় জরুরি অবস্থা। তারপরই, মরদেহ উদ্ধারে নামে পুলিশ সদস্যরা। ঝোপঝাঁড়, পার্বত্য এলাকা থেকে খুঁজে পাওয়া যায় দেহাবশেষ। তাছাড়া, বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে, অঞ্চলটিতে সেনা মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৪৯)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

176
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme