1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ইরানের অগ্নি উৎসবে নিহত ১৪, আহত ৩ হাজার - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

ইরানের অগ্নি উৎসবে নিহত ১৪, আহত ৩ হাজার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের ঐতিহ্যবাহী অগ্নি উৎসব উদযাপনের সময় ১৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। বুধবার (১৩ মার্চ) এমনটা জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মার্চ ইরানে অনুষ্ঠিত হবে নওরোজ উৎসব। উৎসব উদযাপনের সময় ইরানিরা আতশবাজি জ্বালায়। পারস্য রীতি অনুযায়ী আগুন নিয়ে বিভিন্ন ধরণের খেলাও দেখানো হয়। প্রতি বছরই এই উৎসবে ইরানজুড়ে বহু মানুষ হতাহত হন। তবে গতবারের তুলনায় এবারের আয়োজনে হতাহতের সংখ্যা কয়েকগুণ বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফারসি ভাষায় ‘চাহারশানবে সুরি’ নামের ওই অগ্নি উৎসব প্রত্যেক বছর ইরানি ক্যালেন্ডার বর্ষের শেষ মঙ্গলবার রাতে পালন করা হয়। যা এই বছর আগামী ২০ মার্চ শেষ হবে। উৎসব চলাকালীন অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মা তাড়ানোর জন্য কয়লার আগুনে ঝাঁপিয়ে ‘আমি তোমাকে আমার হলুদ রঙ (রোগ নির্দেশক রঙ) দিই’ এবং ‘আমি তোমার লাল রঙ (জীবনের প্রতীক) ধারণ করি’ স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ১:৫০)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

166
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme