1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বিড়াল হত্যাকারীকে মুক্তি দেওয়ায় উত্তাল তুরস্ক - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

বিড়াল হত্যাকারীকে মুক্তি দেওয়ায় উত্তাল তুরস্ক

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃ

তুরস্কের ইস্তাম্বুলের একটি ভবনে থাকতো একটি বেওয়ারিশ বিড়াল। বিড়ালটিকে সেই ভবন ও আশপাশের ভবনের বাসিন্দারা খাওয়াত। আদর করে সবাই ‘এরোস’ বলে ডাকত।

তবে চলতি বছরের প্রথম দিন, ইব্রাহিম নামের এক ব্যক্তি ভবনের লবিতে বিড়ালটিকে লাথি দিয়ে হত্যা করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে ভালো আচরণের কারণে তাকে আগেভাগেই মুক্তি দেওয়ায় ফুঁসে উঠেছে পুরো তুরস্ক। শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে খালিজ টাইমস এ তথ্য জানায়।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে এই ঘটনাটি। দেশটির জনগণের বড় একটি অংশই ইব্রাহিমকে আবারও কারাগারে ঢোকানোর পক্ষে। ইতোমধ্যে, ৩ লাখ ২০ হাজার মানুষ একটি আবেদনে সই করেছেন। এমনকি বিষয়টি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও আগ্রহ দেখিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির আইনমন্ত্রী। পরে গত বুধবার ইব্রাহিমকে আবারও আদালতে ওঠানো হয়। 

পরে আদালত, ইব্রাহিমের সাজা আরও এক বছর বাড়িয়ে দেন। তবে তাকে গ্রেফতারের নির্দেশ দেননি। তবে প্রাণী অধিকার গোষ্ঠীগুলোর দাবি, তুরস্কের আইন অনুসারে ইব্রাহিমকে অন্তত চার বছর কারাদণ্ড দেয়ার কথা। আর তাই তারা ইব্রাহিমের সাজার ব্যাপারে আপিল করবে। 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এরোসের মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এক্সে জাস্টিসফরএরোস নামে হ্যাশট্যাগ এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এছাড়াও, আর্জেন্টাইন তারকা ফুটবলার ও তুর্কি ফুটবল ক্লাবের স্ট্রাইকার মাওরো ইকার্দিসহ অনেক তারকাই ‘এরোস’ হত্যার বিচার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ১:৪৯)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

165
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme