1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
শার্শার বিএনপি নেতা শহিদুলের মাদক সেবনের ভিডিও ভাইরাল (ভিডিও সহ) - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

শার্শার বিএনপি নেতা শহিদুলের মাদক সেবনের ভিডিও ভাইরাল (ভিডিও সহ)

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদের ইয়াবা সেবনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পিতবার ভাইরাল হওয়া ওই ভিডিওতে শহীদুল ইসলাম ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে, সহযোগিতা করছে তার এক কর্মী। এনিয়ে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন। বিএনপির স্থানীয় নেতারা এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, ‘এগুলো দলের গঠনতন্ত্র পরিপন্থি কাজ। এ ধরণের নৈতিক স্থলনজনিত কাজ বিএনপি সমর্থন করেনা। বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। দ্রুতই তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে’।

শহীদুল ইসলাম এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। পরিস্থিতি সামাল দিতে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন তিনি।

যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সাবেরুল হক সাবু জানান, মাদকসেবী দল ও সমাজের জন্য ভয়ংকর। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৩৩)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

185
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme