1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
এমপি নাবিলের ভাই ইনামের নাম দেখে ক্ষোভ ক্রীড়া সংগঠকদের - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

এমপি নাবিলের ভাই ইনামের নাম দেখে ক্ষোভ ক্রীড়া সংগঠকদের

  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি :

জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে যশোর-৩ (সদর) আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের ছোট ভাই ও জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদকে সদস্য করা হয়েছে। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

গত বৃহস্পিতবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশিত হলেও যশোর জেলা ক্রীড়া সংস্থাকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে ২৬ জানুয়ারি ওয়েবসাইটে প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদ। ওই কমিটিতে স্থান পাওয়া কোচ শ্রী নিবাস হালদারকে অপসারণ করে গত ১১ সেপ্টেম্বর কাজী ইনাম আহমেদকে সদস্য হিসেবে যুক্ত করে ৯ সদস্যের সংশোধিত কমিটির তালিকা প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদ।

এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যশোরের ক্রীড়া সংগঠকরা। আওয়ামী লীগের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ ও তার ভাই কাজী ইনাম আহমেদ দীর্ঘদিন যশোরের ক্রীড়াঙ্গণকে দখলে রেখে কোনো উন্নয়ন করেননি। বর্তমান সরকারের পতনের পর তারা ক্রীড়াঙ্গণ থেকে বিদায় নিলেও আবারও প্রশাসনিক সিদ্ধান্তে ফিরে আসায় ক্রীড়া প্রেমীরা হতাশা প্রকাশ করেছেন।

জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদের এ সিদ্ধান্ত যশোরবাসীর জন্য দুঃখজনক। কাজী ইনাম আগে তার ভাইয়ের প্রভাব খাটিয়ে বিসিবির যশোরের কাউন্সিলর পদ দখল করেছিলেন। এখন আবার তাকে জেলা ক্রীড়া সংস্থায় ঢুকিয়ে যশোরের ক্রীড়াঙ্গণকে জিম্মি করার চেষ্টা চলছে।’

সাবেক কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো বলেন, ‘যশোরের ক্রীড়াঙ্গণকে ধ্বংস করতে কাজী ইনামকে কমিটিতে রাখা হয়েছে। তাকে দ্রুত বাদ দিতে হবে, নইলে আন্দোলন করে সরানো হবে।’

বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, ‘এটা ফ্যাসিস্ট পুনর্বাসনের অংশ। যাদের হাতে যশোরের ক্রীড়াঙ্গণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আবার ফিরিয়ে আনা অন্যায়। আমরা যশোরবাসী এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।’

এ বিষয়ে যশোর জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম বলেন, ‘কাজী ইনাম আহমেদকে কীভাবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তা আমার জানা নেই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি চিঠি দেখে বিষয়টি জেনেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ৬:৫৯)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

181
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme