যশোর প্রতিনিধি:
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে যশোরের কেশবপুর থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যশোর ডিবির এসআই আবু হাসানের নেতৃত্বাধীন একটি টিম। রবিবার (৯ নভেম্বর) তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. সবুজ শেখ (২৯) ও সালাউদ্দিন গাজী (৩৮)। তারা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ছিনতাই ও মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

ডিবি পুলিশের এসআই আবু হাসান জানিয়েছেন, যশোরের কেশবপুর থানার সাহাপাড়া এলাকায় ব্র্যাক ব্যাংকের একটি প্রজেক্ট অফিস থেকে গত ৫ নভেম্বর একটি FZ-V2 মোটরসাইকেল চুরি হয়। মামলাটির তদন্তে নেমে যশোর ডিবির সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার এবং দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।
Leave a Reply