1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রায়হান হোসেনঃ

‘যদি হয় রক্তদাতা, জয় করবো মানবতা’ স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় উদ্বোধন করা হয়েছে সেবামূলক উদ্যোগ ‘মানবতার দেয়াল’। অপ্রয়োজনীয় বস্ত্র বা ব্যবহারযোগ্য সামগ্রী এখানে ঝুলিয়ে রেখে যে কেউ প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারবেন। মানবিকতা ছড়িয়ে দিতে এবং সমাজে সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব চৌগাছা মোড়ে চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি তানজিল উদ্দীন, সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিরব, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মজিবুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রান্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি তানজিল উদ্দীন বলেন, “মানবতার দেয়াল শুধু একটি উদ্যোগ নয়, এটি মানবিকতার একটি স্থায়ী বার্তা। আমাদের প্রত্যেকের ঘরেই অনেক অপ্রয়োজনীয় সামগ্রী থাকে, যা অন্য কারও জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। এই দেয়ালের মাধ্যমে আমরা চাই সমাজে ভাগাভাগি ও সহমর্মিতার সংস্কৃতি আরও বিস্তৃত হোক। চৌগাছার মানুষ সবসময় মানবিক কাজে এগিয়ে এসেছে, এই উদ্যোগেও সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানাই।”

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মানবতার দেয়াল সবসময় খোলা থাকবে। যে কেউ তাদের ব্যবহারযোগ্য কিন্তু অপ্রয়োজনীয় কাপড় ও অন্যান্য সামগ্রী এখানে রেখে যেতে পারবেন, আর যার প্রয়োজন তিনি নির্দ্বিধায় নিতে পারবেন। এতে সমাজে পারস্পরিক সহায়তা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:২০)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

188
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme